Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

অজয় দেবগণের বোন দীপিকা পাড়ুকোন, নতুন ‘সিংহম’-এ কোন চরিত্রে অভিনেত্রী

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে ধুমধাড়াক্কা কপ অ্যাকশনের জনপ্রিয়তা নেহাত কম নয়। আর এই তালিকায় প্রথম দিকেই আছে অজয় দেবগণের 'সিংহম' সিরিজ (deepika padukone plays ajay devgan sister)। এই সিরিজের প্রথম দুই ছবিতে সাফল্যের পর ফের একবার সিংহম আনতে চলেছেন

অজয় দেবগণের বোন দীপিকা পাড়ুকোন, নতুন ‘সিংহম’-এ কোন চরিত্রে অভিনেত্রী

শেষ আপডেট: 11 August 2023 05:11

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে ধুমধাড়াক্কা কপ অ্যাকশনের জনপ্রিয়তা নেহাত কম নয়। আর এই তালিকায় প্রথম দিকেই আছে অজয় দেবগণের 'সিংহম' সিরিজ (deepika padukone plays ajay devgan sister)। এই সিরিজের প্রথম দুই ছবিতে সাফল্যের পর ফের একবার সিংহম আনতে চলেছেন নির্মাতারা।

'সিংহম রিটার্নস'-এর পর আসতে চলেছে 'সিংহম এগেইন'। এই ছবিতে কাস্টিংয়ের ক্ষেত্রে বড় চমক রেখেছেন নির্মাতারা। জানা গেছে সিংহম-এর নতুন ছবিতে থাকছেন দীপিকা পাড়ুকোন। সূত্রের খবর এই নতুন ছবিতে অজয় দেবগণের বোনের চরিত্রে থাকছেন দীপিকা।

সম্ভবত, এই প্রথমবার পুলিশের ভূমিকায় পর্দায় দেখা যাবে 'মস্তানি'কে (deepika padukone plays ajay devgan sister at singham)।

প্রসঙ্গত, সিংহম-এর ফ্র্যাঞ্চাইজির দুটি ছবিই বক্সঅফিসে তুমুল সাফল্য লাভ করেছিল। ফলে, এই ছবিও যে সেই ধারা বজায় রাখবে সে নিয়ে আশাবাদী নির্মাতারা। জানা গেছে, ছবিতে যথেষ্ট গুরুত্ব থাকবে দীপিকার চরিত্রটির। খুব তাড়াতাড়ি শ্যুটিং শুরু হতে চলেছে 'সিংহম এগেইন'-এর।

জানা গেছে, অন্ততপক্ষে ৩৫ থেকে ৪০ দিন শ্যুটিং হবে দীপিকা অভিনীত চরিত্রটির। প্রসঙ্গত, শাহরুখ খানের জওয়ান ছবিতে দেখা যাবে দীপিকাকে। সেই সঙ্গে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে 'প্রজেক্ট কে' যেখানে প্রথমবার প্রভাসের সঙ্গে জুটি বাঁধছেন দীপিকা।

ফিরছে ‘প্রলয়’, তার আগেই পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে মুখোমুখি দ্য ওয়াল


```