২০২৬ সালের 'হলিউড ওয়াক অফ ফেম' ক্লাস-এর তালিকায় নাম উঠেছে দীপিকার।

দীপিকা পাড়ুুকোন
শেষ আপডেট: 3 July 2025 12:12
দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ সালের 'হলিউড ওয়াক অফ ফেম' ক্লাস-এর তালিকায় নাম উঠেছে দীপিকা পাড়ুুকোনের। যে তালিকায় নাম তুলতে মরিয়া থাকেন এমিলি ব্লান্ট, ডেমি মুরদের মতো প্রথম সারির অভিনেত্রীরাও, সেখানে ভারতের প্রতিনিধি হয়ে দীপিকার নাম নিঃসন্দেহে এক গর্বের মুহূর্ত।
‘মোশন পিকচার্স’ বিভাগে দীপিকার জায়গা হয়েছে। হলিউড চেম্বার অফ কমার্স বুধবার যাঁদের নাম ঘোষণা করেছে, তাঁদের মধ্যে আছেন মারিয়ঁ কোটিলার্ড, র্যাচেল ম্যাক অ্যাডামস, তিমোথে চালামেট, গর্ডন র্যামসে, ফ্রাঙ্কো নিরোর মতো আন্তর্জাতিক তারকারা। দীপিকা যেন একাই ভারতকে প্রতিনিধিত্ব করছেন সেই তালিকায়।
২০১৭ সালে ‘ট্রিপল এক্স: রিটার্ন অফ জেন্ডার কেজ’-এ ভিন ডিজেলের বিপরীতে অভিনয়ের মাধ্যমে হলিউডে পা রাখেন দীপিকা। যদিও এরপর আর কোনও পশ্চিমি ছবিতে তাঁকে দেখা যায়নি, তবু কানে-অস্কার-টাইম ম্যাগাজিন—সব জায়গাতেই তিনি নিজেকে প্রমাণ করেছেন ‘গ্লোবাল আইকন’ হিসেবে।
২০১৮ সালে টাইম ম্যাগাজিনের ‘Most Influential People’ তালিকায় জায়গা করে নিয়েছিলেন। আর কিছুদিন আগেই ৮ ঘণ্টা কাজের দাবিতে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বিতর্কে জড়িয়েও অ্যাটলির ৬০০ কোটির মেগাফিল্মে সই করে সেই আলোচনা বন্ধ করে দেন তিনি।