Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

দেবেশের নাটকেও ‘সত্যি বলে সত্যি কিছু নেই!’

যে ছবি অথবা নাটক, যার উপর ভিত্তি করে সৃজিতের ছবি হল ‘সত্যি বলে সত্যিই কিছু নেই’ তা হল ‘এক রুকা হুয়া ফ্যাসলা’।

দেবেশের নাটকেও ‘সত্যি বলে সত্যি কিছু নেই!’

দেবেশ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: 20 February 2025 13:19

দ্য ওয়াল ব্যুরো: যে ছবি অথবা নাটক, যার উপর ভিত্তি করে সৃজিতের ছবি হল ‘সত্যি বলে সত্যিই কিছু নেই’ তা হল ‘এক রুকা হুয়া ফ্যাসলা’। আর ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত বাসু চট্টোপাধ্যায়ের হিন্দি ছবি ‘এক রুকা হুয়া ফ্যাসলা’ যে ইংরেজি ছবির রিমেক তা মুক্তি পেয়েছিল ১৯৫৭ সালে। সিডনি লুমেটের ‘টুয়েলভ অ্যাঙ্গরি মেন’। আবার এই ছবি যে টেলি নাটকের (১৯৫৪) উপর ভিত্তি করে তৈরি তার নির্দেশক ছিলেন আমেরিকান চিত্রনাট্যকার রেজিনাল্ড রোজ! এবার সেই টেলি নাটক ‘টুয়েলভ অ্যাঙ্গরি মেন’-এর কাছে ফিরে গেলেন নির্দেশক দেবেশ চট্টোপাধ্যায়।

নয়ের দশকের গোড়ার দিকে বাংলা ভাষায় ‘টুয়েলভ অ্যাঙ্গরি মেন’-এর নাট্যরূপ প্রথম মঞ্চস্থ হয়। পৃথকবভাবে প্রযোজনায় ছিল দুই নাট্যদল গণকৃষ্টি এবং নান্দীকার। গণকৃষ্টির প্রযোজিত নাটকটির নাম ‘মান্যবর ভুল করছেন’ নামে এবং নান্দীকার প্রযোজিত নাটকটির নাম ছিল ‘এক থেকে বারো’। ‘মান্যবর ভুল করছেন’ নাটকে মুখ্য অভিনেতারা ছিলেন ব্রাত্য বসু এবং দেবেশ চট্টোপাধ্যায় (Debesh Chattopadhyay)। ‘এক থেকে বারো’তে ছিলেন দেবশঙ্কর হালদার এবং গৌতম হালদার।

সংসৃতি নাট্য উৎসবের প্রথম দিনে নির্দেশক দেবেশ চট্টোপাধ্যায়ের (Debesh Chattopadhyay) হাত ধরে ফের মঞ্চস্থ হতে চলেছে ‘মান্যবর ভুল করছেন’। প্রযোজনায় টাকী নাট্যম নবনাট্য। দেবেশ চট্টোপাধ্যায় বললেন, ‘বেশ কয়েকটি নাট্যদল রোজের লেখা নাটকটিতে কাজ করেছেন। তবে আমাদের উদ্দেশ্য খানিক অন্য। আমার যাঁরা নাট্যজগতে মেন্টর ছিলেন, তাঁদের মধ্যে অন্যতম বিষ্ণু বসু। ব্রাত্য বসুর বাবা। তিনিই এই নাটকটি লিখেছেন। এই নাটকটি তাঁর প্রতি আমার শ্রদ্ধার্য।’ এই সময়ে দাঁড়িয়ে ‘মান্যবার ভুল করছেন’ নাটকটি মঞ্চস্থ হওয়া ঠিক কতটা গুরুত্বপূর্ণ?

‘মান্যবার ভুল করছেন’

প্রশ্নের উত্তরে দেবেশ বললেন, ‘আসলে আমরা সত্যি বলে যা আসলে বিশ্বাস করি, সেই সত্যির একাধিক স্তর রয়েছে, তা আমাদের নাটকে রয়েছে। আজকের সময়ে দাঁড়িয়ে, যে বাইনারি আমরা বিশ্বাস করতে পছন্দ করি, এটা ঠিক, এটা ভুল। এটা সত্যি, ওটা মিথ্যে। এটা ভাল, ওটা খারাপ। এই নাটক, তার বাইরে গিয়ে এক ধূসর স্তরের কথা ভাবতে বলে, যা সত্যি-মিথ্যের ঊর্ধ্বে। দর্শক ইতিমধ্যেই ‘সত্যি বলে সত্যিই কিছু নেই’ দেখেছেন। প্রশংসাও পেয়েছেন পরিচালক। প্রশ্ন সেই সিনেমার সাফল্যের পরই ‘মান্যবার ভুল করছেন’ মঞ্চস্থের ভাবনা? দেবেশ বললেন, ‘প্রায় দু’বছর আগে আমাদের এই নাটক নিয়ে কাজ করা ভাবনা ছিল। টাকির এর বহু পুরনো নাট্যদল, ‘টাকী নাট্যম-এর’ সঙ্গে কথাও হয়। সময় এবং কাজের ব্যস্ততার কারণে তা কার্যকর হয়নি। তবে সৃজিতের ছবি এবং আমাদের নাটক, একই সময়ে দর্শকদের কাছে পৌঁছনোর, বিষয়টি একেবারে কাকতালীয়।’

আগামী ২৬ ফেব্রুয়ারি সংসৃতি নাট্য উৎসবের প্রথম দিনে ইউনিভার্সটি ইনস্টিউটে সন্ধে সাড়ে ৬টায় মঞ্চস্থ হবে ‘ মান্যবর ভুল করছেন’ ।


```