Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

দেবায়ন বন্দ্যোপাধ্যায়ের গলায় বাংলা পপ সিঙ্গল, ‘চাঁদের সাথে মিল’ এল আশা অডিওর হাত ধরে

আশা অডিও নিয়ে এল নতুন বাংলা আরএনবি-ইন্ডি পপ সিঙ্গল ‘চাঁদের সাথে মিল’। দেবায়ন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এবং প্রমেয়র কথায় সাজানো এই রোম্যান্টিক গানটি মুক্তি পেল ১৫ নভেম্বর। 

দেবায়ন বন্দ্যোপাধ্যায়ের গলায় বাংলা পপ সিঙ্গল, ‘চাঁদের সাথে মিল’ এল আশা অডিওর হাত ধরে

দেবায়ন বন্দ্যোপাধ্যায়

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 17 November 2025 15:53

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় পপ? সে এককালে হত, এখন আর তেমন হয় যায় না। পপ নিয়ে নাকসিটকানো ব্যাপার স্যাপার আছে। হাতে গোনা অ্যালবাম, এসব কানে আসত দেবায়ন বন্দ্যোপাধ্যায়েরও। যে সমাজে ঘরে ঘরে সংগীত শিল্পী তৈরি হয়, সেখানে পপ গানের সংখ্যা হাতে গোনা থাকবে কেন। এই ভাবনা থেকেই গেয়ে ফেলা গান।

রোম্যান্টিক সিঙ্গল অ্যালবাম ‘চাঁদের সাথে মিল’ প্রকাশিত হল শনিবার। আশা অডিও-র মতে, এটি জনপ্রিয় হিন্দি আরএনবি পপ গান ‘অম্বরন পার’-এর অফিশিয়াল বাংলা সংস্করণ। দেবায়ন বন্দ্যোপাধ্যায়ের গাওয়া এই ট্র্যাকের বাংলা কথার রচনা করেছেন প্রমেয়। গানটি প্রকাশিত হবে আশা অডিওর ইউটিউব চ্যানেলে, পাশাপাশি সব বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মেও পাওয়া যাবে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘চাঁদের সাথে মিল’ একটি রোমান্টিক কম্পোজিশন, যেখানে প্রিয়জনের সৌন্দর্য ও তাকে কেন্দ্র করে জন্ম নেওয়া আবেগকে সূক্ষ্ম সুর-ছন্দে তুলে ধরা হয়েছে। বাংলা সংস্করণে এক নতুন সাউন্ডস্কেপ তৈরি করার পাশাপাশি, আবেগের গভীরতাও আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছে সংস্থা।

এই প্রথমবার দেবয়ান বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ইন্ডি–পপ ধারার কোনও বাংলা গানের রেকর্ডিং। প্রেমই গানটির মূল মর্মবস্তু হলেও, অ্যারেঞ্জমেন্ট ও সুরে শ্রোতারা পাবেন একেবারে নতুনত্বের ছোঁয়া।

এর আগে মুম্বই–ভিত্তিক সুরকার–প্রযোজক জুটি ভরত–সৌরভের ‘অম্বরন পার’ গানটি ইউটিউবে ৫ লক্ষাধিক ভিউ ছুঁয়েছে। সেই জনপ্রিয়তার ফলেই তার বাংলা সংস্করণ তৈরির উদ্যোগ নেয় আশা অডিও। সংস্থার বিশ্বাস, নতুন এই সহযোগিতা বাংলা অডিও ইন্ডাস্ট্রিতে আরও এক সফল সংযোজন হয়ে উঠবে।

সব মিলিয়ে, বাংলা ইন্ডি–পপ ধারায় নতুন পরীক্ষানিরীক্ষার মুখ হতে চলেছে ‘চাঁদের সাথে মিল’। প্রেমের অনুভূতিকে আধুনিক সুরের মোড়কে সাজিয়ে আনতে চাইছে আশা অডিওর এই নতুন প্রজেক্ট—যার দিকে এখনই নজর সঙ্গীতপ্রেমীদের।

এনিয়ে সঙ্গীতশিল্পী দেবায়ন বলেন, 'হিন্দিতে পপ গান প্রচুর হয়, ভাষার জন্য খানিকটা। অম্বরন পারের মতো সুর হলে, একদম আলাদা যাতে লাগে, সেভাবেই তৈরি করা হয়েছে। আশা করি সকলের ভাল লাগবে।'

শেষে শিল্পী যোগ করেন, 'বাঙালি মনন অন্যরকম, পপ গান হয় না সেঅর্থে, কিন্তু ব্যারিয়ার ভাঙতে হবে, আমার খুব মজা লেগেছে গানটা গাইতে। সময়ের সঙ্গে  এগোচ্ছি, গানের ধারাও এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, তাই খুব মজা করে গেয়েছি।'


```