Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'ওঁ ভদ্র, ভাল ছেলে, অনেকদিন ধরে চিনি,' বিতর্কের মধ্যেই পলাশের পাশে দাঁড়ালেন তাঁর ছবির নায়িকা

গত বছর ২৩ নভেম্বর সাঙ্গলিতে পলাশ ও স্মৃতির বিয়ের আসর বসেছিল। মেহেন্দি, সঙ্গীত, গায়ে হলুদের অনুষ্ঠান সবই শেষ হয়ে গিয়েছিল। 

'ওঁ ভদ্র, ভাল ছেলে, অনেকদিন ধরে চিনি,' বিতর্কের মধ্যেই পলাশের পাশে দাঁড়ালেন তাঁর ছবির নায়িকা

পলাশ মুচ্ছল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 26 February 2026 09:53

দ্য ওয়াল ব্যুরো: স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) সঙ্গে বিয়ে ভাঙার পর থেকেই অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে সঙ্গীতশিল্পী-পরিচালক পলাশ মুচ্ছলকে (Palash Mucchal)। তাঁর বিরুদ্ধে সম্পর্কে প্রতারণার মতো গুরুতর অভিযোগ উঠেছে। তবে এনিয়ে কোনও নিশ্চিত খবর পাওয়া না গেলেও সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের বন্যা বয়ে গেছে। এমন সময় তাঁর পাশে দাঁড়ালেন অভিনেত্রী ডেইজি শাহ (Daisy Shah)। পলাশকে ভাল ছেলে বলেই মনে করেন তিনি।

এক সাক্ষাৎকারে ডেইজি শাহ (Daisy Shah) বলেন, 'পলাশকে তিনি চেনেন ওঁর দিদি পলক মুচ্ছলের সূত্রে। পলক তাঁর সিনেমা 'জয় হো'-তে একটি গান গেয়েছিল। সেই থেকেই দু'জনের আলাপ।'

সময়ের সঙ্গে পলকের পরিবারের সঙ্গেও ভাল সম্পর্ক তৈরি হয়ে যায় ডেইজির। একে অপরের বাড়িতে যাতায়াতও ছিল। অভিনেত্রী জানান, "পলক ও পলাশের বাড়ির গণেশ পুজোয় প্রায় প্রতিবছরই যান তিনি। সেখান থেকেই  পলাশের সঙ্গে আলাপ এবং বন্ধুত্ব।"

ডেইজি বলেন, "পলাশ অত্যন্ত ভদ্র ও ভাল মনের মানুষ। পলাশের পরিবারও খুব নম্র, বিশ্বাসী। তাঁরা সকলেই ঈশ্বরে বিশ্বাস করেন, যা তাঁদের আচরণে বোঝা যায়।' অভিনেত্রীর মতে, 'যে পরিবারে আধ্যাত্মিকতা ও বিশ্বাস রয়েছে, তারা সাধারণত ইতিবাচক নজরেই জীবনকে দেখে।'

গত বছর ২৩ নভেম্বর সাঙ্গলিতে পলাশ ও স্মৃতির বিয়ের (Smriti Mandhana-Palash Mucchal Wedding) আসর বসেছিল। মেহেন্দি, সঙ্গীত, গায়ে হলুদের অনুষ্ঠান সবই শেষ হয়ে গিয়েছিল। বিয়ের দিনই তারকা ক্রিকেটারের বাবার শারীরিক অসুস্থতার কারণে বিয়ে পিছিয়ে দেওয়ার ঘোষণা করেন মান্ধানা ও মুচ্ছল পরিবার।

তবে এরপরই পলাশের প্রতারণা নিয়ে একের পর এক খবর ছড়াতে শুরু করেছিল (Smriti-Palash controversy)। জানা গেছিল, বিয়ের আগের রাতেই অন্য এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েছিলেন পলাশ। সেই থেকেই ঝামেলার সূত্রপাত। কয়েকদিনের মধ্যেই বিয়ের বাতিলের ঘোষণা করে দেন স্মৃতি মান্ধানা।

এরই মধ্যে মহারাষ্ট্রের সাঙ্গলির বাসিন্দা বিদ্যান মানে গত মাসে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, ২০২৩ সালের ৫ ডিসেম্বর সাঙ্গলিতে পলাশ মুচ্ছলের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়। সেই সময় তিনি চলচ্চিত্র প্রযোজনায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করলে পলাশ তাঁকে তাঁর আসন্ন প্রকল্প ‘নাজারিয়া’-তে প্রযোজক হিসেবে বিনিয়োগ করার প্রস্তাব দেন।

মানের অভিযোগ অনুযায়ী, পলাশ তাঁকে আশ্বাস দিয়েছিলেন যে ছবিটি OTT প্ল্যাটফর্মে মুক্তি পেলে ২৫ লক্ষ টাকার বিনিয়োগে তিনি ১২ লক্ষ টাকা লাভ করতে পারবেন। পাশাপাশি ছবিতে অভিনয়ের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল।

এরপর তাঁদের মধ্যে আরও দু’বার দেখা হয় এবং অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত বিদ্যান মানে মোট ৪০ লক্ষ টাকা পলাশ মুচ্ছলকে দেন। কিন্তু ছবির কাজ শেষ হয়নি এবং বিনিয়োগের টাকা ফেরতও পাননি বলে দাবি করেন তিনি। শেষপর্যন্ত তিনি সাঙ্গলি পুলিশের দ্বারস্থ হন।

সেই মামলায় আংশিক স্বস্তি পেয়েছেন পলাশ। বম্বে হাইকোর্ট অভিনেতা-প্রযোজক বিদ্যান মানেকে পলাশ মুচ্ছল সম্পর্কে মানহানিকর মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।

বহু বিতর্কের পর এবার পালাশ নতুন একটি ছবির (Palash New Film) ঘোষণা করেছেন, যেখানে মূল চরিত্রে থাকছেন শ্রেয়স তলপাড়ে ও ডেইজি শাহ। দীর্ঘদিন পর এটাই পলাশের প্রথম বড় প্রজেক্ট, এবং তাই আবারও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা শুরু হয়েছে।


```