‘ওয়ার ২’ টিজারে কিয়ারা আদবানির বিকিনি লুক ঘিরে যখন নেটপাড়া উত্তাল, তখনই ইনস্টাগ্রামে একটি ঝলমলে বিকিনি ছবি পোস্ট করে চর্চায় উঠে এলেন অভিনেত্রী দিশা পাটানি।

দিশা পাটানি
শেষ আপডেট: 23 May 2025 12:04
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে যেন শুরু হয়েছে ‘বিকিনি ব্যাটল’। ‘ওয়ার ২’ টিজারে কিয়ারা আদবানির বিকিনি লুক ঘিরে যখন নেটপাড়া উত্তাল, তখনই ইনস্টাগ্রামে একটি ঝলমলে বিকিনি ছবি পোস্ট করে চর্চায় উঠে এলেন অভিনেত্রী দিশা পাটানি। বৃহস্পতিবার ইনস্টা স্টোরিতে শেয়ার করা সেই মিরর সেলফি ঘিরে ইতিমধ্যেই আলোড়ন তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ছবিতে দিশাকে দেখা যাচ্ছে বিকিনিতে। টোনড অ্যাবসে নজর কেড়েছেন অভিনেত্রী। হালকা মেকআপ ও ফ্রেশ ফেস লুকে যেন অনায়াসে নজর কাড়ছেন তিনি। এই ছবি পোস্টের সময় নিয়ে অনেকেই মনে করছেন, কিয়ারা যখন ‘ওয়ার ২’-এর টিজারে বিকিনি লুকে দর্শকদের মন কাড়ছেন, ঠিক তখনই দিশার এমন পোস্ট নিয়ে শুরু হয়েছে সমালোচনা।
রেডিটসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই ছবি নিয়ে জোর চর্চা চলছে। এক ব্যবহারকারীর মন্তব্য, “দিশা তো কিয়ারার ছবি একেবারে ছাপিয়ে দিলেন এই এক ছবিতেই!” আরেকজনের মত, “দিশা বুঝি একটু ইনসিকিওর ফিল করছেন? কিয়ারার বিকিনি ছবি এতটা প্রশংসা পাচ্ছে দেখে হয়তো তিনিও আলোচনায় থাকতে চাইছেন।”

এদিকে, কিয়ারার টিজার লুক নিয়ে ইতিমধ্যেই পরিচালক রাম গোপাল বর্মা একটি ‘অশালীন’ টুইট করে বিতর্কে জড়ান, পরে অবশ্য সেই টুইট মুছে ফেলেন। ফলে বলিউডের দুই তারকার স্টাইল ও জনপ্রিয়তা ঘিরে এখন কার্যত সোশ্যাল মিডিয়ায় এক প্রতিযোগিতা চলছে বলেই মনে করছেন অনেকে।