সমাজমাধ্যমেও একটি পোস্ট করেছেন জীতু। সেখানে তিনি লেখেন, "ময়দান ছেড়ে ভীতু, অসৎ,মিথ্যেবাদীরা,পালিয়ে যায়।আমি পালানোর মানুষ নই।"
.png.webp)
শেষ আপডেট: 8 August 2025 16:32
দ্য ওয়াল ব্যুরো: টেলিটাউনে এ ধরনের তরজা সাম্প্রতিক কালে বিরল। কথা হচ্ছে জীতু কমল ও দিতিপ্রিয়া রায়ের। তাঁদের মধ্যে ঠিক কী হয়েছে তা কারও অজানা নয়। চলছে মিটিং। হচ্ছে আলোচনা। এ সবের মধ্যেই খবর, জিতুকে নাকি বাদ দেওয়া হতে পারে ধারাবাহিকটি থেকে। পরিবর্তে নাকি আসতে পারেন নতুন হিরো।
সত্যিই কি তাই? দ্য ওয়াল যোগাযোগ করেছিল খোদ জীতুর সঙ্গেই। তিনি বলেন, "আমাকে এখনও এই ব্যাপারে কিছু বলা হয়নি। আমি নির্ধারিত সময়েই কাজে এসেছি। প্রযোজনা সংস্থা বা চ্যানেলের তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা তা তাঁরাই বলতে পারবেন।"
অন্যদিকে সমাজমাধ্যমেও একটি পোস্ট করেছেন জীতু। সেখানে তিনি লেখেন, "ময়দান ছেড়ে ভীতু, অসৎ,মিথ্যেবাদীরা,পালিয়ে যায়।আমি পালানোর মানুষ নই। প্রডিউসার এবং চ্যানেলের প্রতি আমি দায়বদ্ধ,
সর্বোপরি দর্শকের প্রতি দায়বদ্ধ। আমার উপর যে দোষারোপ করা হয়েছে যদিও তা মারাত্মক সেটা আমি পার্সোনালি হ্যান্ডেল করছি। তার জন্য আমি এই প্রজেক্ট ছেড়ে দেবো সেই রকম মানুষ আমি নই। প্রফেশনাল এবং পারসোনাল লাইফ আমি আলাদা করে রাখতে পারি।"
টিআরপিতে ভালই পারফর্ম করছে এই ধারাবাহিক। জীতু-দিতিপ্রিয়ার অনস্ক্রিন পারফরম্যান্সই এর কারণ। নায়ক-নায়িকা যে কেউ বদল হলেই যে প্রভাব পড়বে টিআরপিতে তা একপ্রকার সত্য। তাই ভক্তদের অনুরোধ, সব যেন মিটে যায়। আবার যেন ভুল বোঝাবুঝিকে সরিয়ে বন্ধুত্ব ফিরে আসে।