Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সকালেও ছুটেছেন ব্যারাকপুর, সন্ধেতে ছোট্ট আয়োজন! ছেলের পাঁচ বছরে কী করছেন রাজ-শুভশ্রী?

চক্রবর্তী পরিবারে সকাল থেকে ব্যস্ততা। বাড়ির রাজ-পুত্রের জন্মদিন যে। ১২ সেপ্টেম্বর পাঁচ বছরে পা দিল রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভান চক্রবর্তী। ঘুম থেকে উঠেই জন্মদিন নিয়ে দারুণ উত্তেজিত ছোট্ট ইউভান। তবে কড়া বাবা-মা এ দিনও স্কুলে পাঠিয়েছে তাঁকে।

সকালেও ছুটেছেন ব্যারাকপুর, সন্ধেতে ছোট্ট আয়োজন! ছেলের পাঁচ বছরে কী করছেন রাজ-শুভশ্রী?

বিহঙ্গী বিশ্বাস

শেষ আপডেট: 12 September 2025 14:26

দ্য ওয়াল ব্যুরো: চক্রবর্তী পরিবারে সকাল থেকে ব্যস্ততা। বাড়ির রাজ-পুত্রের জন্মদিন যে। ১২ সেপ্টেম্বর পাঁচ বছরে পা দিল রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভান চক্রবর্তী। ঘুম থেকে উঠেই জন্মদিন নিয়ে দারুণ উত্তেজিত ছোট্ট ইউভান। তবে কড়া বাবা-মা এ দিনও স্কুলে পাঠিয়েছে তাঁকে। ভরদুপুরে দ্য ওয়াল যখন ফোন করেছিল ব্যারাকপুরের বিধায়ক-পরিচালক তথা ইউভানের বাবা রাজ চক্রবর্তীকে তিনি তখনও বাড়ির বাইরে। সকালে কাজ ছিল ব্যারাকপুরে। সেই পর্ব মিটিয়ে বাড়ি ফিরতে হবে জলদি। ছেলে অপেক্ষা করছে যে। দুপুরে বাড়িতেই ছোট্ট আয়োজন। তবে রাতে রয়েছে ইউভানের পছন্দের ছোট্ট 'পার্টি'।

নিয়ন আলোয় মোড়া টলিউডের রাত-পার্টি নয়। রাজের কথায়, "ইউভানের বন্ধুবান্ধব আর তাদের বাবা-মায়েদের আমন্ত্রণ জানানো হয়েছে। কাছেই একটা প্লে-স্টেশনে সবাই আসবে। কিছু মজার গেমস থাকবে। সঙ্গে ওদের পছন্দের খাবার-দাবার।"

Raj-Subhashree | How Raj Chakraborty and Subhashree Ganguly celebrating  Yuvaan's 3rd birthday dgtl - Anandabazar

এই বছর ইউভানের জন্মদিনের থিম হল ‘সোনিক’। অ্যাভেঞ্জার তার বরাবরের পছন্দ। সেই পছন্দকে বাবা-মা মান্যতা দেবেন না তা কী করে হয়? ইয়ালিনিও দাদার জন্মদিন নিয়ে দারুণ খুশি। কাজ রয়েছে। রয়েছে ব্যস্ততাও। তবে দুপুরের পর থেকে রাত অবধি সময়টা আজ ইউভানের জন্যই বরাদ্দ করেছেন তারকা দম্পতি। পাঁচ বছরের জন্মদিন বলে কথা! ছোট্ট হলেও সেলিব্রেশন না হলে চলে?

তখন ভরা লকডাউন। শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর এক মিষ্টি পোস্ট মন ভাল করেছিল সকলের। শুভশ্রী জানিয়েছিলেন, মা হচ্ছেন তিনি। সালটা ২০২০। সেপ্টেম্বরে জন্ম হয়েছিল ইউভানের। প্রথম বার বাবা হয়ে উত্তেজনা ধরে রাখতে পারেননি রাজ। হাসপাতাল থেকেই মা-ছেলের ছবি শেয়ার করেছিলেন। তবে বছর কয়েক পর মেয়ে ইয়ালিনির জন্মের পর যদিও তাঁদের নীতি ছিল খানিক আলাদা। মেয়ের জন্মের বেশ কয়েক মাস পর এক ফটোশুটের মাধ্যমে মেয়েকে সকলের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন তাঁরা। দুই ছেলে-মেয়ে নিয়ে এখন তাঁদের ভরা সংসার। 


```