Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘সন্তান’ নিয়ে সোহিনীকে খোঁচা কুণালের! তবে শুভেচ্ছা ‘রঘুডাকাত’কে

দিন এগিয়েছে, বছর পার হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলনও হয়েছে ফিকে। সোহিনীসহ সকলেই ফিরেছেন রোজকার কাজে, কর্মক্ষেত্রে।

‘সন্তান’ নিয়ে সোহিনীকে খোঁচা কুণালের! তবে শুভেচ্ছা ‘রঘুডাকাত’কে

বিহঙ্গী বিশ্বাস

শেষ আপডেট: 11 September 2025 21:57

দ্য ওয়াল ব্যুরো: 'আমার সদ্য বিয়ে হয়েছে। আমার স্বামীকে বললাম, মা হব? কোন দেশে মা হব? আমি চাই না আমার সন্তানকে পৃথিবীতে নিয়ে এসে এরকম দেশে রেখে দিয়ে যেতে। এই দেশে যতক্ষণ দুর্নীতি আছে, আমি পারব না আমার সন্তানকে এই দেশে নিয়ে আসতে।'-- গত বছর তিলোত্তমা কাণ্ডের পর যখন গোটা রাজ্য উত্তাল তখন রাজপথে নেমে প্রতিবাদ মঞ্চে ঠিক এই কথাগুলিই বলেছিলেন অভিনেত্রী সোহিনী সরকার। তা নিয়ে সে সময় নানা জলঘোলা হয়। কেউ সমর্থন করেছিলেন সোহিনীকে আবার কেউ বা করেছিলেন কুৎসিত আক্রমণ।

দিন এগিয়েছে, বছর পার হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলনও হয়েছে ফিকে। সোহিনীসহ সকলেই ফিরেছেন রোজকার কাজে, কর্মক্ষেত্রে।

idhika paul and sohini sarkar will be seen with dev in upcoming bengali  movie raghu dakat ent : 2025-01-31 | Aajkaal Bengali News, Bangla News,  Breaking News in Bengali

এই মুহূর্তে সোহিনী ব্যস্ত তাঁর  আসন্ন ছবি 'রঘু ডাকাত'-এর প্রচারে। দেব , ইধিকা পালের সঙ্গে প্রায় প্রত্যেকদিন হাজির হচ্ছেন জেলায় জেলায়। সে রকমই এক প্রচারের ছবি পোস্ট করে এবার অভিনেত্রীকে বিঁধলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এ দিন অর্থাৎ বৃহস্পতিবার সোহিনীর এক ছবি পোস্ট করে কুণাল লেখেন, "বাংলায় সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবা যায় না! কিন্তু নতুন সিনেমার জন্ম দেওয়া যায়। আর তৃণমূল কংগ্রেসের যুবনেতার আয়োজনে তার প্রমোশনে গিয়ে লম্ফঝম্ফও করা যায়। সিনেমা যখন জন্ম নিল, তাহলে বাকিটাতে নিশ্চয়ই আর সমস্যা থাকবে না। শুভেচ্ছা রঘু ডাকাত।"

পোস্টে সরাসরি দেবের নাম উল্লেখ না করলেও 'তৃণমূল কংগ্রেসের যুবনেতার আয়োজন' বলতে তিনি যে ঘাটালের সাংসদকেই বুঝিয়েছেন সে কথা বলছেন অনেকেই। উল্লেখ্য, গত বছর পুজোয় মুক্তি পেয়েছিল দেব-রুক্মিণী-স্বস্তিকা অভিনীত, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'টেক্কা'। সেই ছবি মুক্তির আগেও কুণাল দাবি করেছিলেন, আরজি-কর কাণ্ডের আবেগকে কাজে লাগিয়ে ছবির প্রচার করছে টেক্কা টিম। 'টেক্কার' এক হোর্ডিংয়ের ছবিও ভাগ করে নিয়েছিলেন সামাজিক মাধ্যমে। তবে ঝামেলা মিটে গিয়েছিল সে বছরেই।  ছবির ট্রেলার পোস্ট করে কুণাল শুভেচ্ছা জানিয়েছিলেন দেবকে। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছিলেন দেবও। মান-অভিমানের পালা সাঙ্গ হয়েছিল অচিরেই। কিন্তু 'রঘুডাকাত' মুক্তির আগে আবারও কুণালের বোমা, এবার সোহিনীকে।


কুণালের এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানতে দ্য ওয়ালের তরফে ফোন ও হোয়াটসঅ্যাপ করা হয়েছিল সোহিনীকে। ফোন বেজে গিয়েছে। হোয়াটসঅ্যাপ সিন হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত উত্তর মেলেনি। 
 


```