Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

বড়দিনে ভূতের ভয় নয়! প্রজাপতি মেলছে ডানা, সঙ্গী কাকাবাবু নাকি মহাপ্রভু?

ঝামেলা এড়াতেই বড়দিনে কোন কোন ছবি মুক্তি পাবে তা নিয়ে 'স্ক্রিনিং কমিটি'র বৈঠক বসেছিল ইম্পার অফিসে। কী ঠিক হল সেখানে? 

বড়দিনে ভূতের ভয় নয়! প্রজাপতি মেলছে ডানা, সঙ্গী কাকাবাবু নাকি মহাপ্রভু?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 26 October 2025 17:52

দ্য ওয়াল ব্যুরো: ছবি নিয়ে কাড়াকাড়ি, ব্লক বুকিং, সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ যে কোন পর্যায়ে পৌঁছতে পারে, তার প্রমাণ এই পুজোয় পেয়েছে আমজনতা। তবে সেই সব ঝামেলা এড়াতেই বড়দিনে কোন কোন ছবি মুক্তি পাবে তা নিয়ে 'স্ক্রিনিং কমিটি'র বৈঠক বসেছিল ইম্পার অফিসে। কী ঠিক হল সেখানে?

দ্য ওয়ালকে পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, এবার বড়দিনে বড়জোর তিনটি ছবি আসছে। হল নিয়ে যাতে মারামারি আর না হয় সেই কারণে ই এই সিদ্ধান্ত। এখনও পর্যন্ত ঠিক হয়েছে, পুজোয় আসছে দেব অভিনীত অভিজিৎ সেন পরিচালিত ছবি 'প্রজাপতি ২'। আসছে, সুরিন্দর ফিল্মসের 'মিতিন মাসি' যার মুখ্য চরিত্রে রয়েছেন কোয়েল মল্লিক। 

Actress Jyotirmoyee Kundu going to play lead in Projapoti 2 with Dev :  2025-05-31 | Aajkaal Bengali News, Bangla News, Breaking News in Bengali

ঠিক ছিল এসভিএফের কাকাবাবু ফ্যাঞ্চাইজির 'বিজয়গড়ের হীরে' ও আসবে এই বড়দিনে। আসবে রানা সরকার ও এসভিএফের যৌথ প্রযোজনায় 'লহ গৌরাঙ্গের নাম রে'। তবে এ দিন আলোচনায় ঠিক হয়েছে এবারে অর্থাৎ ২৩ ডিসেম্বর ওই দুই ছবির মধ্যে যে কোনও একটি ছবি মুক্তি পাবে বড়দিনে। এর মধ্যে এগিয়ে 'লহ গৌরাঙ্গের নাম রে'। ওই ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দিব্যজ্যোতি দত্তসহ অনেকেই।

ঠিক ছিল, এই বড়দিনে আসবে আরও এক ছবি। উইন্ডোজের 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। ছবিতে রয়েছেন মিমি চক্রবর্তী, বনি সেনগুপ্ত সহ অনেকেই। তবে বড়দিনে ছবিটি মুক্তি পাচ্ছে না। পিয়ার কথায়, "২৩ জানুয়ারি থেকে লং উইকেন্ড। প্রজাতন্ত্র দিবস, সরস্বতী পুজো আছে। তাই সেই সময় যদি এই ছবিগুলি মুক্তি পায় আখেরে ভালই। ঝামেলা-বিবাদ সবটাই এড়ানো যাবে।"

Mitin Mashi - JioHotstar

পুজোর দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। দর্শকদের কাছেও তা আর গোপন নয়। অনুরূপ কোনও পরিস্থিতি আর যাতে সৃষ্টি না হয় তেমনটাই চাইছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। এত সাবধানতার পর কি ঝামেলা সত্যি এড়ানো যাবে? সে উত্তর দেবে সময়। 


```