Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

চাহাল-পর্ব কি অতীত? গ্যালারিতে মাহভাশের সঙ্গে জনপ্রিয় সাংবাদিক, নতুন প্রেমের গুঞ্জন!

আইপিএল ২০২৫-এর হাই-ভোল্টেজ কোয়ালিফায়ার ১ ম্যাচে পাঞ্জাব কিংস (PBKS) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-র লড়াই শুধু মাঠেই উত্তেজনার জন্ম দেয়নি, ম্যাচের বাইরেও চর্চা ছড়িয়েছে গ্যালারি ঘিরে। 

চাহাল-পর্ব কি অতীত? গ্যালারিতে মাহভাশের সঙ্গে জনপ্রিয় সাংবাদিক, নতুন প্রেমের গুঞ্জন!

আইপিএল ২০২৫

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 30 May 2025 20:21

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৫-এর হাই-ভোল্টেজ কোয়ালিফায়ার ১ ম্যাচে পাঞ্জাব কিংস (PBKS) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-র লড়াই শুধু মাঠেই উত্তেজনার জন্ম দেয়নি, ম্যাচের বাইরেও চর্চা ছড়িয়েছে গ্যালারি ঘিরে। গুজব অনুযায়ী চাহালের সঙ্গে সম্পর্কে রয়েছেন আরজে মাহভাশ, যাঁকে স্টেডিয়ামে একেবারে বিষণ্ণ অবস্থায় দেখা গেল। ম্যাচ চলাকালীন চাহালের দল মুখ থুবড়ে পড়তেই চোখে পড়ল তাঁর বদলে যাওয়া অভিব্যক্তি।

লাল স্ট্র্যাপলেস টপ পরে, পডকাস্টার শুভঙ্কর মিশ্রর পাশে বসেছিলেন মাহভাশ। পাঞ্জাব কিংসের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই মহভাশের চেহারায় ফুটে ওঠে হতাশা। সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য ছড়িয়ে পড়তেই সম্পর্কের গুজব ফের মাথাচাড়া দিয়ে ওঠে।

মাহভাশ কিংবা চাহাল কেউই তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি এখনও পর্যন্ত। তবে মাহভাশের এই আবেগঘন উপস্থিতি ও চাহালের পরাজয়ে তাঁর প্রতিক্রিয়া, সম্পর্কের জল্পনাকে আরও উসকে দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, তিনি চাহালকে সমর্থন করতেই কি মাঠে হাজির ছিলেন? আবার অনেকে প্রশ্ন তুলেছেন, পডকাস্টার ও সাংবাদিক শুভঙ্কর মিশ্রর সঙ্গে তাঁর স্টেডিয়ামে থাকা কী অন্য কোনও ইঙ্গিত দিচ্ছে?

এই আলোচনার মাঝেই সামনে এসেছে আরও একটি ভিডিও। ভাইরাল সেই ক্লিপে দেখা যায়, হুডি ও ফেস মাস্কে মুখ ঢেকে দ্রুত হোটেলের লিফটের দিকে ছুটে যাচ্ছেন মাহভাশ। ভিডিওটি কোথায় তোলা হয়েছে, তা স্পষ্ট নয়, তবে রিপোর্ট অনুযায়ী তিনি বিশেষভাবে চাহালের সঙ্গেই দেখা করতে গিয়েছিলেন। 
 


```