Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

ডিভোর্সের শুনানির দিন টি-শার্টে কেন লেখা ছিল ‘বি ইয়োর ওন সুগার ড্যাডি’? উত্তর দিলেন চাহাল

বিচ্ছেদের দিনে ‘Be Your Own Sugar Daddy’ লেখা টি-শার্ট পরে বিতর্কে চাহাল। এবার জানালেন কেন পরেছিলেন এমন জামা, কী বার্তা দিতে চেয়েছিলেন সাবেক স্ত্রী ধনশ্রীকে।

ডিভোর্সের শুনানির দিন টি-শার্টে কেন লেখা ছিল ‘বি ইয়োর ওন সুগার ড্যাডি’? উত্তর দিলেন চাহাল

যুজবেন্দ্র চাহাল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 1 August 2025 14:25

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলাকালীন একদিন যুজবেন্দ্র চাহাল একটি টি-শার্ট পরে হাজির হয়েছিলেন জনসমক্ষে। গায়ে লেখা— “Be Your Own Sugar Daddy”। ব্যস, শুরু হয়ে গিয়েছিল জল্পনার ঝড়। অনেকেই ধরে নেন, এই লেখার পেছনে কোনও ‘পাবলিক মেসেজ’ লুকিয়ে আছে, এবং সেটা সম্ভবত চাহালের সাবেক স্ত্রী ধনশ্রীর উদ্দেশেই।

ইতিমধ্যেই সেই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল গুজব, নাকি ধনশ্রী ৬০ কোটি টাকার খোরপোষ দাবি করেছেন! যদিও পরে তাঁর পরিবারের তরফে স্পষ্ট জানানো হয়, এমন কোনও আর্থিক দাবি কখনও তোলা হয়নি।

সম্প্রতি ইউটিউবার রাজ শামানির চ্যানেলে একটি আড্ডায় নিজের মুখেই চাহাল এই টি-শার্ট বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন, “আমি কোনও নাটক করতে চাইনি। শুধু একটা মেসেজ দিতে চেয়েছিলাম এবং সেই মেসেজটাই দিয়েছি আমি ওই টি-শার্টে।”

আরও একধাপ এগিয়ে তিনি বলেন, “ওপাশ থেকে কিছু হয়েছিল, প্রথমে আমি চুপ করে ছিলাম। পরে যখন কিছু ঘটল, ভাবলাম, এবার যথেষ্ট হয়েছে। কাউকে গালি দিইনি, শুধু একটা বক্তব্য রেখেছি।” ধনশ্রীর সঙ্গে সম্পর্কের ইতি টানার পরে আলোচনায় আসে খোরপোষের বিষয়ও। চাহালের সাফ কথা “আলোচনাটা কঠিন ছিল, তবে আমি ভাল একটা ডিল করতে পেরেছি।” জানা যাচ্ছে, শেষপর্যন্ত ধনশ্রীকে তিনি ৪.৭৫ কোটি টাকা খোরপোষ দেন।

২০২০-র ডিসেম্বরে কোভিড-১৯ পর্বে গুরগাঁওয়ের এক ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা। আলাপ শুরু নাচ শেখা দিয়ে, পরিণতি হয়েছিল জীবনের মঞ্চে যুগলবন্দিতে। তবে সেই মেলবন্ধন টেকেনি বেশি দিন। ২০২৫-এর ৫ ফেব্রুয়ারি, পারস্পরিক সম্মতিতে তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয় ফ্যামিলি কোর্টে।

এই বিচ্ছেদ ঘিরে যখন জল্পনা তুঙ্গে, তখন ধনশ্রীর পরিবারের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, “খোরপোষ সংক্রান্ত ৬০ কোটির মতো ভিত্তিহীন দাবি নিয়ে প্রচার অত্যন্ত দুঃখজনক। এমন কিছু দাবি করা হয়নি, চাওয়া হয়নি, এমনকি প্রস্তাবও দেওয়া হয়নি। এই ধরনের ভুল তথ্য না ছড়ানোর জন্য আমরা মিডিয়ার প্রতি আহ্বান জানাচ্ছি।”

এদিকে, বিচ্ছেদের পরে যুজবেন্দ্র চাহালকে আরজে মাহভাশের সঙ্গে বেশ কয়েকবার দেখা গিয়েছে। শোনা যাচ্ছে, তাঁরা এখন সম্পর্কে রয়েছেন। চাহালের জন্মদিনেও মাহভাশ উপস্থিত ছিলেন। আর এই ‘ঘনিষ্ঠতা’র জেরে ফের শিরোনামে চাহাল।


```