Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

'ওকে ফিরিয়ে আনুন দয়া করে', ভাইয়ের মুক্তি চেয়ে মোদীর কাছে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা

বিদেশের মাটিতে বন্দি প্রাক্তন ভারতীয় সেনা অফিসার ভাই। কান্নাভেজা চোখে প্রধানমন্ত্রী মোদীর কাছে আবেদন সেলিনা জেটলির।

'ওকে ফিরিয়ে আনুন দয়া করে', ভাইয়ের মুক্তি চেয়ে মোদীর কাছে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা

সেলিনা জেটলি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 6 February 2026 17:16

দ্য ওয়াল ব্যুরো: ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের মাঝেই আরও এক গভীর যন্ত্রণায় দিন কাটছে অভিনেত্রী সেলিনা জেটলির (Celina Jaitly)। দীর্ঘদিন ধরে তাঁর ভাইকে আরব আমিরশাহীতে আটকে রাখার ঘটনাটি কোনওভাবেই মেনে নিতে পারছেন না তিনি। আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় নিজের অসহায়তার কথা তুলে ধরেছেন। এ বার সরাসরি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানালেন সেলিনা।

একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে কান্নাভেজা চোখে অভিনেত্রী অনুরোধ করেন, তাঁর ভাই মেজর (অবসরপ্রাপ্ত) বিক্রান্ত কুমার জেটলির মামলায় হস্তক্ষেপ করার জন্য। সেলিনার কণ্ঠে অসহায় আর্তি, “দয়া করে আমাদের সৈনিককে ফিরিয়ে আনুন।” উল্লেখযোগ্যভাবে, বিক্রান্ত কুমার জেটলি ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন বিশেষ বাহিনীর কর্মকর্তা। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তাঁকে আরব আমিরশাহীতে আটক করা হয় এবং তখন থেকেই তিনি সেখানকার কারাগারে বন্দি রয়েছেন।

এই আবেদন এমন এক সময়ে সামনে এল, যখন দিল্লি হাই কোর্টও মামলাটিতে হস্তক্ষেপ করেছে। মঙ্গলবার আদালত বিদেশ মন্ত্রককে নির্দেশ দিয়েছে, মেজর বিক্রান্তের জন্য আইনি সহায়তা নিশ্চিত করতে। একই সঙ্গে আরব আমিরশাহীর একটি সংস্থাকে তাঁর আইনি প্রতিনিধিত্ব করার অনুমোদনও দেওয়া হয়েছে। আদালতের এই নির্দেশ সেলিনার কাছে এক বড় স্বস্তি— যিনি গত ১৮ মাস ধরে ভাইয়ের দেশে ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন।

Celina Jaitly Appeals To PM Modi To Secure Brother's Release From UAE |  OdishaBytes

সাক্ষাৎকারে সেলিনা জানান, দীর্ঘদিন ধরেই ভাইয়ের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। তাঁর বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, তা নিয়েও স্পষ্ট ধারণা পাননি অভিনেত্রী। ন্যায়বিচারে বিলম্বের প্রশ্ন তুলে সেলিনার ক্ষোভ, “আমাদের দেশের একজন সৈনিক বিনা বিচারে বিদেশের কারাগারে বন্দি। আমরা কেন আইনি সহায়তা পেতে এত দেরি করব? যদি সে কোনও অপরাধ করত, তাহলে এতদিনে বিচার শুরু হয়ে যেত।”

শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর উদ্দেশে আবেগঘন বার্তা দেন সেলিনা। তাঁর কথায়, “মোদীজির কাছে আমার একটাই অনুরোধ— দয়া করে এই সৈনিককে ফিরিয়ে আনুন। তিনি তাঁর পুরো জীবন দেশকে দিয়েছেন। আমার ভাই দেশের জন্য দায়িত্ব পালন করেছেন, বীরত্বের জন্য সিওএএস প্রশংসাও পেয়েছেন। যে দেশকে তিনি একদিন রক্ষা করেছিলেন, সেই দেশের পূর্ণ সমর্থন পাওয়ার অধিকার তাঁর রয়েছে।”
 


```