Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ত্রিকোণ প্রেমেই ছল, বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র! আসছে নতুন ওয়েব সিরিজ

নাম ঠিক হয়নি অবশ্য, তবে অভিনতাদের বাছাই পর্ব শেষ। হইচইয়ের নতুন ওয়েব সিরিজে রয়েছে চমক।

ত্রিকোণ প্রেমেই ছল, বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র! আসছে নতুন ওয়েব সিরিজ

সুহোত্র মুখোপাধ্যায়, মানালি মনীষা দে এবং সৃজলা গুহ

শেষ আপডেট: 10 January 2025 16:27

দ্য ওয়াল ব্যুরো: নাম ঠিক হয়নি অবশ্য, তবে অভিনেতাদের বাছাই পর্ব শেষ। হইচইয়ের নতুন ওয়েব সিরিজে রয়েছে চমক। অরিজিৎ টোটোন চক্রবর্তীর নতুন সিরিজে দেখা রয়েছেন সুহোত্র মুখোপাধ্যায়, মানালি মনীষা দে এবং সৃজলা গুহ। (Suhotra Mukhopadhay, Srijla Guha, Manali Dey)

প্রকাশিত হল সিরিজে অভিনেতাদের ফার্স্ট লুক। হালদিপুর মাফিয়া সাম্রাজ্যে বিষিয়ে গিয়েছে। প্রেমহীন শৈশব এবং কঠিন বাস্তবের সঙ্গে লড়াই করে বড় হয়ে উঠেছে পরিবারের মেয়ে পল্লবী। স্কুলশিক্ষক অরিন্দমের প্রতি আসক্ত সে, বাড়তে থাকে অবসেশন। এক শূন্যতার জীবন থেকে পালানোপ পথ খুঁজতে থাকে পল্লবী, আর অরিন্দম হয়ে ওঠে ওর জীবনের খোলা জানলা। অন্যদিকে, অরিন্দম বিবাহিত। তাঁর স্ত্রী মিথিলা সাধারণ ঘরের মেয়ে। হোমমেকার। প্রথম দিকে পল্লবীর অরিন্দমের প্রতি ভালবাসা দিয়ে শুরু হলেও তা রূপ নেয় এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে।

সুহোত্র মুখোপাধ্যায়, মানালি মনীষা দে এবং সৃজলা গুহ

অরিন্দমকে ‘পেতেই হবে’ পল্লবীর এমন মনোভাব, জন্ম দেয়, প্রেম, বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র। ঠিক কোন পথে এগোবে গল্প, তা জানা যাবে সিরিজে। ছবির পরিচালক অরিজিৎ টোটোন চক্রবর্তী। সৃজনশীল পরিচালনার দায়িত্বে অদিতি রায়। চলছে শুটিংও। চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে চলেছে সিরিজটি।

‘দেখেছি তোমাকে শ্রাবণে’ নামে একটি ওয়েব সিরিজ পরিচালনা করেন অরিজিৎ টোটোন চক্রবর্তী। অভিনয়ে ছিলেন সৌম্য মুখোপাধ্যায়, নেহা আমনদীপ, তুলিকা বসু, ভরত কল এবং ময়না মুখোপাধ্যায়।


```