Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'কানাডা তোমার খেলার মাঠ নয়!' হিন্দুত্ব ছড়ানোর অভিযোগে কপিলকে হুমকি খলিস্তানি জঙ্গি নেতার

পান্নুনের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। এনআইএ-সহ বিভিন্ন রাজ্যের পুলিশের কাছে রয়েছে মোট ১০৪টি মামলা। বেশিরভাগই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং সন্ত্রাসমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগে।

'কানাডা তোমার খেলার মাঠ নয়!' হিন্দুত্ব ছড়ানোর অভিযোগে কপিলকে হুমকি খলিস্তানি জঙ্গি নেতার

পান্নুন ও কপিল শর্মা

শেষ আপডেট: 12 July 2025 15:58

দ্য ওয়াল ব্যুরো: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে গুলি চলার ৪৮ ঘণ্টার মধ্যে এবার হুমকির মুখে খোদ কমেডিয়ান। খলিস্তানপন্থী জঙ্গি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’(SFJ)-র প্রধান গুরুপতওয়ান্ত সিং পান্নুন ভিডিও বার্তায় কপিলকে শাসান।

তিনি বলেন, 'কানাডা তোমার খেলার মাঠ নয়। রক্তমাখা টাকা নিয়ে ফিরে যাও হিন্দুস্থানে।' ভিডিও-তেই তিনি অভিযোগের সুরে জানান, কপিল শর্মা কানাডায় ব্যবসার নামে হিন্দুত্ববাদী মতাদর্শ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। 'কানাডার মাটিতে এই হিংসাত্মক হিন্দুত্ববাদী ভাবধারা ছড়ানোর সুযোগ দেওয়া হবে না।'

বৃহস্পতিবার ‘ক্যাপস ক্যাফে’-তে হঠাৎই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গুলি চালায়। ঘটনার দায় স্বীকার করে খলিস্তানি জঙ্গি গোষ্ঠী বব্বর খালসা ইন্টারন্যাশনালের (BKI) সঙ্গে যুক্ত দুই জঙ্গি, হরজিৎ সিং লাড্ডি এবং তুফান সিং। BKI-কে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে কানাডা সরকার। লাড্ডি ইতিমধ্যেই ভারতের জাতীয় তদন্ত সংস্থার (NIA) মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত।

পান্নুন তাঁর ভিডিও বার্তায় বলেন, 'ক্যাপস ক্যাফে কি কেবলই একটি কমেডি ক্যাফে, নাকি হিন্দুত্ববাদ রফতানির বৃহত্তর ষড়যন্ত্রের অংশ? ব্যবসা করে কি তোমরা মতাদর্শ প্রতিষ্ঠা করতে চাও?'

প্রসঙ্গত, শিখস ফর জাস্টিসকে ভারতে বেআইনি সংগঠন হিসেবে চিহ্নিত করেছে ইউএপিএ (Unlawful Activities Prevention Act)-র আওতায়। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার পরিপন্থী কাজকর্মে লিপ্ত থাকার অভিযোগে সংগঠনটি নিষিদ্ধ। স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, তারা বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখে এবং ভারতের গণতান্ত্রিক সরকারকে অস্থির করে তোলার লক্ষ্যে বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় সক্রিয়ভাবে মদত দেয়।

পান্নুনের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। এনআইএ-সহ বিভিন্ন রাজ্যের পুলিশের কাছে রয়েছে মোট ১০৪টি মামলা। বেশিরভাগই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং সন্ত্রাসমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগে।

অন্যদিকে, ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি কপিল শর্মা। তবে তাঁর ক্যাফের ইনস্টাগ্রাম পোস্টে জানানো হয়েছে, এই হামলায় স্তব্ধ এবং শোকাহত, কিন্তু হিংসার সামনে মাথা নত করবে না তারা।

কানাডায় কপিল শর্মার বিরুদ্ধে এই হুমকি এবং হিংসার ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রবাসী ভারতীয়দের মধ্যেও। তদন্তে নেমেছে কানাডা পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি।


```