Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

টলিউডের ‘বিনোদিনী’ রুক্মিণী, রামকৃষ্ণের চরিত্রে কোন অভিনেতা চিনতে পারলেন? 

রামকমল বেছে নিয়েছেন এমন এক অভিনেতাকে যিনি আদপে বাঙালি হলেও বলিউড ও টলিউড দুই ক্ষেত্রেই অবাধ বিচরণ তাঁর। '

টলিউডের ‘বিনোদিনী’ রুক্মিণী, রামকৃষ্ণের চরিত্রে কোন অভিনেতা চিনতে পারলেন? 

রামকৃষ্ণের ভূমিকায় কে?

শেষ আপডেট: 1 January 2025 18:18

দ্য ওয়াল ব্যুরো: রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'বিনোদিনী, একটি নটীর আখ্যান'-এর প্রথম ঝলকেই সকলকে চমকে দিয়েছিলেন অভিনেতা রুক্মিণী মৈত্র। বিনোদিনীর ভূমিকায় তাঁকে দেখে তাজ্জব হয়েছিলেন সকলে।

প্রশ্ন উঠছিল, বিনোদিনীর জীবনে দুই গুরুত্বপূর্ণ মানুষ গিরীশ ঘোষ ও শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ভূমিকায় দেখা যাবে কোন অভিনেতাদের? অবশেষে প্রকাশ্যে এল ফার্স্টলুক। 

রামকমল বেছে নিয়েছেন এমন এক অভিনেতাকে যিনি আদপে বাঙালি হলেও বলিউড ও টলিউড দুই ক্ষেত্রেই অবাধ বিচরণ তাঁর। 'রং দে বাসন্তী' থেকে শুরু করে 'কামিনে', 'রক্তরহস্য' সহ বেশ কিছু সুপারহিট ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তিনি আর কেউ নন অভিনেতা চন্দন রায় সান্যাল। লুক প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মার্কশিটে ফুলমার্কসই পেয়েছেন চন্দন। রামকৃষ্ণের লুকে তিনি যথাযথ-- এমনটাই মনে করছে সাধারণ। 

উল্লেখ্য ওই ছবিতে, গিরীশ ঘোষের ভূমিকায় দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে। রঙ্গবাবুর চরিত্রে অভিনয় করেছেন রাহুল বোস। এ ছাড়াও  'গুর্মুখ রায়'-এর চরিত্রে রয়েছেন মীর ও 'কুমার বাহাদুর'-এর চরিত্রে রয়েছেন ছোটপর্দার পরিচিত মুখ ওম সাহানি। জানুয়ারির ২৩ তারিখ বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। 

কিছু দিন আগেই উত্তর কলকাতার স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনী থিয়েটার রাখার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে প্রতিক্রিয়া জানতে রুক্মিণীর সঙ্গে যোগাযোগ করে 'দ্য ওয়াল'। আনন্দে কেঁদে ফেলেছিলেন অভিনেত্রী। মুখ্যমন্ত্রীকে বারেবারে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "১৪১ বছরের যুদ্ধ, অবশেষে মনের ইচ্ছে পূর্ণ হল বিনোদিনী। একজন নারী হিসেবে আজ আমার গর্বের দিন ,আমার আনন্দের দিন।"


```