Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

বয়স হল ৭০, জিম ছাড়াই ২৬ কেজি ওজন কমিয়েছেন বনি কাপুর! জেনে নিন সেই 'ম্যাজিক ফর্মুলা'

৭০ বছরে ফিটনেস অনুপ্রেরণা বনি কাপুর। জিম ছাড়াই ২৬ কেজি ওজন কমানোর রহস্য জানালেন তিনি—ডায়েটই তাঁর ‘ম্যাজিক ফর্মুলা’।

বয়স হল ৭০, জিম ছাড়াই ২৬ কেজি ওজন কমিয়েছেন বনি কাপুর! জেনে নিন সেই 'ম্যাজিক ফর্মুলা'

বনি কাপুর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 11 November 2025 16:17

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের প্রখ্যাত প্রযোজক বনি কাপুরের জন্মদিন আজ অর্থাৎ ১১ নভেম্বর। ৬৯ বছর বয়সে এসে ওজন ঝরিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে তাঁকে একেবারে নতুন রূপে দেখা যাচ্ছে। কিন্তু আশ্চর্যের কথা এই যে, তিনি জিমে না গিয়েই ২৬ কেজি ওজন কমিয়ে ফেলেছেন। তার পেছনে রয়েছে স্ট্রিক্ট ডায়েট। রাতের খাবার বাদ, সকালে শুধুই ফল, জুস আর জোয়ার রুটি।

বনি কাপুর, যিনি ১১ নভেম্বর ৭০ বছরে পা দিলেন, ২৫ সেপ্টেম্বর 'জার্নি আনস্ক্রিপ্টেড উইথ চন্দা কোচার' নামের একটি সাক্ষাৎকারে তাঁর ওজন কমানোর রহস্য ফাঁস করেছেন।

বনি কাপুরের 'ম্যাজিক ফর্মুলা'

তাহলে কী সেই 'ম্যাজিক ফর্মুলা'? বনি কাপুর স্পষ্ট জানিয়েছেন, এর মূল চাবিকাঠি হল: ডায়েট, ডায়েট, ডায়েট। অভিনেত্রী শ্রীদেবী-র স্বামী এবং বলিউড তারকা জাহ্নবী কাপুর-এর বাবা বনি কাপুরের এই ফিটনেস জার্নি এই বয়সেও অনেকের কাছেই অনুপ্রেরণা।

Boney Kapoor's diet is super simple yet effective. Here's what he eats in a day. (Made using Gemini AI)

ভাইরাল ভায়ানির ইনস্টাগ্রাম পোস্ট বলছে, “বনি কাপুর এখন ইন্টারনেটের নতুন সেনসেশন। ক্যাজুয়াল বা সেমি-ফর্মালে তাঁকে দেখে চেনার উপায় নেই। জিমে না গিয়ে একমাত্র খাওয়া-দাওয়ার নিয়ন্ত্রণ আর স্ট্রিক্ট নিয়ম মেনেই এই ট্রান্সফরমেশন সম্ভব হয়েছে।”

রাতের খাবার তিনি পুরোপুরি বাদ দিয়েছেন। ডিনারের জায়গায় এখন থাকে শুধু হালকা স্যুপ। সকালে ব্রেকফাস্টে ফলের সঙ্গে জোয়ারের রুটি আর এক গ্লাস জুস। এইভাবেই শুরু হয় তাঁর দিন। কোনও চমকপ্রদ ডায়েট নয়, বরং নিয়ন্ত্রিত ও সচেতন খাদ্যাভ্যাসই তাঁর সাফল্যের মূল রহস্য।

বনি কাপুর জানান, এই সিদ্ধান্ত তিনি হঠাৎ করে নেননি। ২০২৪ সাল থেকেই তিনি শরীরের যত্ন নেওয়ার দিকে মনোযোগী হয়েছেন। এবিপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বনি বলেন, তিনি প্রয়াত স্ত্রী শ্রীদেবীকে দেওয়া এক প্রতিশ্রুতি রাখছেন। তাঁর কথায়, “যদি তুমি চুলে কিছু পরিবর্তন আনতে চাও, তার আগে নিজের ওজন কমাও।” এই কথাই যেন তাঁর জীবনের প্রেরণা হয়ে উঠেছে।

বনির মতে, জিমে না গিয়ে ওজন কমানো সম্ভব। কিন্তু সেটা যেন দীর্ঘস্থায়ী ও স্বাস্থ্যকর হয়, তার জন্য সঠিক পদ্ধতি ও নিয়ম মেনে ডায়েট জরুরি। হঠাৎ ডিনার বাদ দেওয়া বা শুধুই ফলমূল খাওয়ায় শরীরের পুষ্টির ঘাটতি হতে পারে। ফল খাওয়া স্বাস্থ্যকর, এতে ফাইবার, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। কিন্তু শুধু ফল খেয়ে প্রোটিন ও ফ্যাটের ঘাটতি হয়, যা এনার্জি কমিয়ে দেয়, খিদে বাড়ায় এবং মাংসপেশির ক্ষয় ডেকে আনে।

ভারতের অনেক জনপ্রিয় ফল যেমন কলা, আম, আঙুর - এসবেই চিনি অনেক বেশি। ফলে ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স যাঁদের আছে, তাঁদের ক্ষেত্রে ফল-নির্ভর ব্রেকফাস্টে ব্লাড সুগার বেড়ে যেতে পারে।

কিন্তু সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন উঠছে। এই ধরনের ডায়েট কি আদৌ নিরাপদ? তা-ও আবার ভারতের মতো দেশে, যেখানে ডায়েট ও স্বাস্থ্য সমস্যার ধরনটাই আলাদা!


```