Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

অনুমতি ছাড়া ব্যবহার নয় নাম-ছবি-কণ্ঠস্বর, শিল্পা শেট্টির পক্ষে রায় আদালতের

আইনজীবীর আরও বক্তব্য, এই নির্দেশের ফলে ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনলাইন মধ্যস্থতাকারীদের দ্রুত ব্যবস্থা নিতে হবে। এমন কোনও কনটেন্ট দেখা গেলে তা দ্রুত সরিয়ে ফেলতে হবে এবং প্রযুক্তির অপব্যবহার রোধ করতে হবে, যাতে অভিনেত্রীর মর্যাদা ও সুনাম ক্ষুণ্ণ না হয়।

অনুমতি ছাড়া ব্যবহার নয় নাম-ছবি-কণ্ঠস্বর, শিল্পা শেট্টির পক্ষে রায় আদালতের

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 10 March 2026 16:22

দ্য ওয়াল ব্যুরো: বলিউড তারকাদের ব্যক্তিগত পরিচয় বা ‘পার্সোনালিটি রাইটস’ রক্ষার প্রশ্নে একের পর এক মামলা সামনে আসছে। এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রা (Shilpa Shetty Kundra)। শিল্পার দায়ের করা আবেদনে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল বোম্বে হাইকোর্ট (Bombay High Court)।

আদালতের নির্দেশ অনুযায়ী, শিল্পা শেট্টির নাম, ছবি, কণ্ঠস্বর, চেহারা বা তাঁর ব্যক্তিত্বের কোনও দিককেই অনুমতি ছাড়া ব্যবহার বা ভুলভাবে উপস্থাপন করা যাবে না। একইসঙ্গে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ঘুরে বেড়ানো মানহানিকর বা তাঁর পরিচয় ব্যবহার করে তৈরি করা কনটেন্ট অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। এই রায়ে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনও জনপরিচিত ব্যক্তির পরিচয় বা সুনামকে অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহার করা বা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিকৃত করা আইনত গ্রহণযোগ্য নয়।

শিল্পা শেট্টির আইনজীবী (Sana Raees Khan) এই রায়ের কথা নিশ্চিত করে জানিয়েছেন, আদালত স্পষ্ট বার্তা দিয়েছে যে, ইন্টারনেট কখনও ডিপফেক বা ডিজিটাল কপি তৈরির মাঠ হতে পারে না। তাঁর কথায়, শিল্পা শেট্টির নাম, ছবি, কণ্ঠস্বর এবং ব্যক্তিত্ব—সবই আইনি সুরক্ষার আওতায় পড়ে এবং তাঁর অনুমতি ছাড়া সেগুলি ব্যবহার বা বিকৃত করা যাবে না।

আইনজীবীর আরও বক্তব্য, এই নির্দেশের ফলে ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনলাইন মধ্যস্থতাকারীদের দ্রুত ব্যবস্থা নিতে হবে। এমন কোনও কনটেন্ট দেখা গেলে তা দ্রুত সরিয়ে ফেলতে হবে এবং প্রযুক্তির অপব্যবহার রোধ করতে হবে, যাতে অভিনেত্রীর মর্যাদা ও সুনাম ক্ষুণ্ণ না হয়।

উল্লেখ্য, অনলাইনে সেলিব্রিটিদের পরিচয়ের অপব্যবহারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে এর আগেও একাধিক বলিউড তারকা আদালতের দ্বারস্থ হয়েছেন। সেই তালিকায় রয়েছেন কাজল (Kajol), ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan), শত্রঘ্ন সিনহা (Shatrughan Sinha), অভিষেক বচ্চন (Abhishek Bachchan) এবং সলমন খান (Salman Khan)-এর মতো তারকারা।

প্রসঙ্গত, ২০২৫ সালের নভেম্বরে নিজের পার্সোনালিটি রাইটস রক্ষার দাবিতে বম্বে হাইকোর্টে আবেদন করেছিলেন শিল্পা শেট্টি। সম্প্রতি সেই মামলার শুনানিতে আদালত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে সেলিব্রিটিদের ডিজিটাল কপি তৈরি করার বৈধ্যতা নিয়েও প্রশ্ন তোলে। আদালতের মতে, কোনও অভিনেতা বা সেলিব্রিটির অনুমতি ছাড়া তাঁদের এআই সংস্করণ তৈরি করে ব্যবহার করা অপরাধ। 


```