Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

‘চুপ’, পরিস্থিতি শান্ত করতে মঞ্চ থেকেই চোখ রাঙালেন জুনিয়র এনটিআর

রবিবার বেঙ্গালুরুর কেইমস সুপার স্পেশ্যালিটি হাসপাতাল (KIMS Super Specialty Hospital)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন জুনিয়র এনটিআর। তাঁর উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে ভিড় জমায় অসংখ্য অনুরাগী। 

‘চুপ’, পরিস্থিতি শান্ত করতে মঞ্চ থেকেই চোখ রাঙালেন জুনিয়র এনটিআর

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 10 March 2026 13:49

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর এক হাসপাতালের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর (Jr NTR)। আর সেখানেই বেজায় অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয় দক্ষিণী সুপারস্টারকে। অনুরাগীদের ভিড় ও হইচই এমন পর্যায়ে পৌঁছয় যে শেষ পর্যন্ত মঞ্চ থেকেই তাঁদের শান্ত থাকতে অনুরোধ করতে দেখা যায় অভিনেতাকে। ঘটনার একদিন পর থেকেই সেই মুহূর্তের একাধিক ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

রবিবার বেঙ্গালুরুর কেইমস সুপার স্পেশ্যালিটি হাসপাতাল (KIMS Super Specialty Hospital)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন জুনিয়র এনটিআর। তাঁর উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে ভিড় জমায় অসংখ্য অনুরাগী। অভিনেতাকে একঝলক দেখার জন্য অনেকেই হুড়োহুড়ি শুরু করেন, যার ফলে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত পুলিশকেও হস্তক্ষেপ করতে হয়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন জুনিয়র এনটিআর। সেই সময় দর্শকদের একাংশ জোরে চিৎকার ও উল্লাস করতে শুরু করেন। এতে কিছুটা বিরক্ত হয়ে মাঝপথেই নিজের বক্তব্য থামিয়ে দেন অভিনেতা। এরপর তিনি হাত তুলে ইশারায় চোখ রাঙিয়ে অনুরাগীদের শান্ত থাকতে বলেন।

ভিডিওতে দেখা যায়, প্রথমে তেলুগু ভাষায় তিনি অনুরোধ করেন সবাইকে চুপ থাকতে। তারপর ইংরেজিতেও বলেন, আমি বলেছি সবাইকে চুপ করতে, চুপ (“I said quiet… quiet”). তাঁর কড়া ভাষায় বার্তা আসার পর ধীরে ধীরে দর্শকরাও শান্ত হয়ে যান। পরিস্থিতি স্বাভাবিক হলে অভিনেতা আবারও সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দেন—“ভাল, ধন্যবাদ”(Good, thanks)।

ঘটনার এই ভিডিওগুলি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, ভক্তদের উচ্ছ্বাস সামাল দিতে গিয়ে অভিনেতাকে অপ্রস্তুত পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল। তবে শেষ পর্যন্ত তাঁর শান্ত কিন্তু দৃঢ় অনুরোধেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


```