Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

একগাদা ফ্লপ ছবি বানিয়েছেন! তবু কী করে সিনেমার 'আইকন’ হয়ে রয়ে গেলেন বলিউডের এই পরিচালক?

সাধারণত বক্স অফিসের সাফল্য দিয়ে ঠিক করা হয় কোন পরিচালক বা অভিনেতা সফল। শাহরুখ খান, সলমন খান, অমিতাভ বচ্চনদের মতো তারকারা সবচেয়ে বেশি হিট ছবি দিয়েছেন।

একগাদা ফ্লপ ছবি বানিয়েছেন! তবু কী করে সিনেমার 'আইকন’ হয়ে রয়ে গেলেন বলিউডের এই পরিচালক?

প্রতীকী ছবি

শেষ আপডেট: 19 March 2025 19:06

দ্য ওয়াল ব্যুরো: সাধারণত বক্স অফিসের সাফল্য দিয়ে ঠিক করা হয় কোন পরিচালক বা অভিনেতা সফল। শাহরুখ খান, সলমন খান, অমিতাভ বচ্চনদের মতো তারকারা সবচেয়ে বেশি হিট ছবি দিয়েছেন। পরিচালকদের মধ্যে রাজকুমার হিরানি, যশ চোপড়া, হৃষীকেশ মুখোপাধ্যায় প্রায় সব ছবিকেই সফল করেছেন। তবে বলিউডে এমন এক পরিচালকও আছেন, যাঁর ফ্লপ ছবির সংখ্যা সবচেয়ে বেশি। তিনি রাম গোপাল ভার্মা।  

রাম গোপাল ভার্মা ৩৫ বছরের ক্যারিয়ারে ৩৬টি হিন্দি ছবি বানিয়েছেন, যার মধ্যে ২৬টিই ফ্লপ। তেলুগু ও তামিল মিলিয়ে আরও অনেক ছবি করেছেন, কিন্তু হিন্দি ছবির দুনিয়ায় তাঁর মাত্র ৩টি ছবি বড় হিট হয়েছে। আরজিভির ক্যারিয়ারের সেরা সময় ছিল নব্বইয়ের দশক। তখন তিনি ‘শিবা’ (Shiva), ‘রঙ্গীলা’ (Rangeela) ও ‘সত্য’ (Satya) বানিয়েছিলেন। ১৯৯৮ সালে ‘সত্য’ ছিল তাঁর শেষ সুপারহিট। এরপর আর তেমন সাফল্য আসেনি।  

Ramuism : Ram Gopal Varma: Amazon.in: Audible Books & Originals

একটানা ব্যর্থতার মুখে পড়েছিলেন তিনি। ২০০০-এর দশকে তাঁর কিছু ছবি (‘কম্পানি’, ‘সরকার’) মোটামুটি চলেছিল। কিন্তু এরপর ফ্লপ ছবির সংখ্যাই বেড়েছে। তাঁর সাম্প্রতিক ছবি ‘লড়কি: ড্রাগন গার্ল’ ও ‘খতরা ডেঞ্জারাস’ মাত্র ২ লাখ টাকা আয় করেছে। ২০১৭-এর পর কোনও ছবিই ১ কোটি টাকা পর্যন্তও পৌঁছায়নি।  

তবু কেন তিনি ‘আইকন’? 
 
এত ফ্লপের পরও রাম গোপাল ভার্মা বলিউডের ‘আইকন’। কারণ তিনি নতুন ধাঁচের সিনেমা বানিয়েছেন। তাঁর ‘রঙ্গীলা’, ‘সরকার’, ‘কম্পানি’ এখন ‘কাল্ট ক্লাসিক’। তাঁর হাত ধরে অনুরাগ কাশ্যপ, মনোজ বাজপেয়ী, উর্মিলা মাতণ্ডকর-এর মতো তারকারা উঠে এসেছেন। ‘নিশব্দ’, ‘দরনা মানা হ্যায়’-এর মতো ভিন্নধরনের ছবির জন্যও তিনি প্রশংসিত। ফলে, তাঁর ছবি যতই ফ্লপ হোক, বলিউডে তাঁর অবদান অমূল্য, এ কথা মেনে নিতেই হয়। 


```