Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বাবাকে সুপারস্টার বানিয়েছে বলিউড, তারই নিন্দা!— আরিয়ানকে খোঁচা সুনীল পালের

বলিউডের আলো, গ্ল্যামার, গসিপ আর গৌরবের মাঝেই এক নতুন বিতর্ক। শাহরুখ খানের ছেলে, আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ The Ba**ds of Bollywood*— প্রশংসায় ভরপুর হলেও, একাংশের কপালে ভাঁজ ফেলেছে।

বাবাকে সুপারস্টার বানিয়েছে বলিউড, তারই নিন্দা!— আরিয়ানকে খোঁচা সুনীল পালের

আরিয়ান-সুনীল

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 4 October 2025 19:15

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের আলো, গ্ল্যামার, গসিপ আর গৌরবের মাঝেই এক নতুন বিতর্ক। শাহরুখ খানের ছেলে, আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ The Ba**ds of Bollywood*— প্রশংসায় ভরপুর হলেও, একাংশের কপালে ভাঁজ ফেলেছে। সিরিজের ব্যঙ্গাত্মক ভঙ্গি, বলিউডের নিজস্ব খোলনলচে উলটে দেওয়া— কেউ বলছেন শিল্পের সাহস, কেউ আবার বলছেন অকৃতজ্ঞ। সেই দ্বিতীয় দলে রয়েছেন কমেডিয়ান সুনীল পাল।

আরিয়ানের সিরিজে দর্শক মুগ্ধ, সমালোচকও উদার প্রশংসা করেছেন— বলিউডের প্রচলিত নিয়ম, নেপোটিজম, তারকাদের ভেতরের দুনিয়া নিয়ে এমন খোলামেলা ভাষায় আগে খুব কম কাজই হয়েছে। কিন্তু সুনীল পালের মতে, আরিয়ানের এ বিদ্রোহে একটু অহংকার লুকিয়ে আছে। তাঁর বক্তব্য, ‘যে বলিউড তোমার বাবাকে এত বড় সুপারস্টার বানিয়েছে, সেই বলিউডেরই আজ তুমি এমন করে নিন্দা করছ! (Jis Bollywood ne aapke baap ko itna bada superstar banaya, aaj uss Bollywood ki buraayi aap iss tarah kar rahe ho.)”

বলিউড— যে স্বপ্নের রাজ্য শাহরুখ খানের মতো অভিনেতাকে তিন দশকেরও বেশি সময় ধরে রাজা বানিয়ে রেখেছে, সেই জায়গাকেই এবার খোলাখুলি ঠাট্টা করেছে তাঁর ছেলের সৃষ্টি। আরিয়ান খানের শোতে এমনকি শাহরুখ নিজেও এক ক্যামিও করেছেন— নিজের দিকেও ব্যঙ্গের আঙুল তুলেছেন তিনি। তবু আশ্চর্যের কথা, যাঁদের নিয়ে কৌতুক, তাঁরা কেউই কিছু মনে করেননি। শিল্পের স্বাধীনতাকে স্বাগত জানিয়েছেন।

তবু সুনীল পাল থামেননি। তাঁর মতে, আরিয়ানের হাতে ছিল সম্ভাবনা, খ্যাতি, অর্থ, এবং সময়— সবই। তাই বললেন, ‘আরিয়ান খানের কোনও অভাব ছিল না— না নামের, না টাকার, না সুযোগের। আরও পাঁচ বছর অপেক্ষা করে এমন কিছু বানাতে পারতেন, যা দেখে সঞ্জয় লীলা বনসালিও প্রশংসা করতেন।’

নেটফ্লিক্স-এ মুক্তিপ্রাপ্ত The Ba**ds of Bollywood*–এ অভিনয় করেছেন লক্ষ্য, সাহের বাম্বা, ববি দেওল, রাঘব জুয়াল, অন্যা সিং, মোনা সিং এবং মনোজ পাহওয়া। এর পাশাপাশি দেখা গেছে একঝাঁক বলিউড তারকাকে— প্রত্যেকে যেন নিজের নিজের ছায়ার মুখোমুখি হয়েছেন। গল্পটা এক বহিরাগত যুবকের, যে বলিউডের রাজনীতির, ঈর্ষা আর প্রতিযোগিতার জালে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে।

সিরিজটা দেখলে মনে হয়, আরিয়ান যেন শুধু গল্প বলেননি— নিজের প্রশ্নও তুলেছেন, নিজের প্রজন্মের দৃষ্টিতে বাবার প্রজন্মকে বিচার করেছেন। শিল্পের ইতিহাসে বারবার দেখা গেছে— নতুন কণ্ঠস্বরকে প্রথমে দোষারোপ করা হয়, পরে তাতেই উঠে আসে সময়ের সবচেয়ে সত্য উচ্চারণ। শাহরুখের ছেলে আরিয়ান সেই সত্যই হয়তো খুঁজছেন, যেখানে গৌরব আর প্রতিবাদের মাঝের সীমারেখা ঝাপসা হয়ে যায়। হয়তো এটাই বলিউডের নতুন রূপ— যেখানে উত্তরাধিকার নয়, প্রশ্নই তৈরি করে পরিচয়।


```