Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

পাকিস্তানকে সমর্থন, তুরস্ককে বয়কট বলিউডের — শুটিং আর নয় বসফরাসের পাড়ে!

FWICE-এর প্রধান উপদেষ্টা অশোক পন্ডিত এবং সভাপতি বি.এন. তিওয়ারি এক যৌথ বিবৃতিতে জানান, ‘FWICE সব সময় বিশ্বাস করে ‘জাতি সবার আগে’। তুরস্ক বারবার পাকিস্তানের পক্ষ নেওয়ায় এবং ভারতের সার্বভৌমত্ব ও নিরাপত্তার পরিপন্থী অবস্থান গ্রহণ করায়, ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির পক্ষে সেই দেশে বিনিয়োগ বা সহযোগিতা করা মোটেও ন্যায়সঙ্গত নয়।

পাকিস্তানকে সমর্থন, তুরস্ককে বয়কট বলিউডের — শুটিং আর নয় বসফরাসের পাড়ে!

ছবি বন্ধ?

শেষ আপডেট: 15 May 2025 13:01

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে তুরস্কের অবস্থান ঘিরে এবার কড়া অবস্থান বলিউডের। ভারতীয় চলচ্চিত্র ও বিনোদন শিল্পের প্রধান সংগঠন ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) এবং অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) যৌথভাবে তুরস্কে শুটিং বন্ধ করার আহ্বান জানিয়েছে।

FWICE-এর প্রধান উপদেষ্টা অশোক পন্ডিত এবং সভাপতি বি.এন. তিওয়ারি এক যৌথ বিবৃতিতে জানান, ‘FWICE সব সময় বিশ্বাস করে ‘জাতি সবার আগে’। তুরস্ক বারবার পাকিস্তানের পক্ষ নেওয়ায় এবং ভারতের সার্বভৌমত্ব ও নিরাপত্তার পরিপন্থী অবস্থান গ্রহণ করায়, ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির পক্ষে সেই দেশে বিনিয়োগ বা সহযোগিতা করা মোটেও ন্যায়সঙ্গত নয়।

তারা আরও বলেন, ‘তুরস্ক আন্তর্জাতিক মঞ্চে এমন অনেক অবস্থান নিয়েছে যা ভারতের স্বার্থের বিরোধী। ভারতীয় মাটির সঙ্গে গভীরভাবে যুক্ত এক ইন্ডাস্ট্রি হিসেবে আমরা প্রতিবাদ জানাই এবং তুরস্ককে বয়কট করার আহ্বান জানাই যতদিন না তারা তাদের কূটনৈতিক অবস্থান পর্যালোচনা করে।’

অন্যদিকে AICWA এক ধাপ এগিয়ে জানিয়েছে—তুরস্কে এখন থেকে কোনও ভারতীয় সিনেমার শুটিং করা যাবে না। AICWA-র সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত বলেন, ‘তুরস্কে ভারতীয় সিনেমার শুটিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। কোনও ভারতীয় নির্মাতা, প্রযোজক, পরিচালক বা বিনিয়োগকারী এখন থেকে তুরস্কে কোনও ছবি বা ডিজিটাল কনটেন্টের কাজ করতে পারবেন না।’ তিনি আরও জানান, তুরস্কের কোনও অভিনেতা, নির্মাতা বা কলাকুশলীকেও ভারতীয় বিনোদন জগতে কাজ করতে দেওয়া হবে না। এমনকি যে সকল চুক্তি আগে হয়েছে, সেগুলিও পুনরায় পর্যালোচনা করে প্রয়োজনে বাতিল করতে হবে।

AICWA জানিয়েছে, তারা কড়াভাবে এই নির্দেশিকার উপর নজরদারি চালাবে এবং যারা এই সিদ্ধান্ত লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ‘এটা কঠোর এক বার্তা—ভারতের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনও দেশের সঙ্গে বলিউড কোনওভাবেই সম্পর্ক রাখবে না,” বলেন সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত।


```