Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বলিউড সিনেমার শুটিং চলছিল লেহ-তে, খাবারের বিষক্রিয়ায় অসুস্থ ইউনিটের ১০০ সদস্য! ভর্তি হাসপাতালে

রবিবার রাতে ইউনিটের সদস্যদের পেট ব্যথা, মাথাব্যথা, বমি-সহ নানা উপসর্গ দেখা দেয়। তড়িঘড়ি রোগীদের কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রোগীদের কেউই স্থানীয় নয়। 

বলিউড সিনেমার শুটিং চলছিল লেহ-তে, খাবারের বিষক্রিয়ায় অসুস্থ ইউনিটের ১০০ সদস্য! ভর্তি হাসপাতালে

ছবি- এআই

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 18 August 2025 16:46

দ্য ওয়াল ব্যুরো: বলিউড সিনেমার শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন ফিল্ম ইউনিটের প্রায় ১০০ জন সদস্য। পরে জানা যায়, খাবার থেকে হওয়া বিষক্রিয়ার জেরেই এই ঘটনা ঘটেছে। লেহ-র হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের (Bollywood film crew hospitalized due to food poisoning in Leh)। কীভাবে খাবারে বিষক্রিয়া হল তা জানার চেষ্টা চলছে।

রবিবার রাতে ইউনিটের সদস্যদের পেট ব্যথা, মাথাব্যথা, বমি-সহ নানা উপসর্গ দেখা দেয়। তড়িঘড়ি রোগীদের কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রোগীদের কেউই স্থানীয় নয়। তাঁরা সকলেই একটি বলিউড ছবির শুটিং ইউনিটের সদস্য।

জানা যায়, ঘটনার আগে ইউনিটের প্রায় ৬০০ জন সদস্য শুটিং লোকেশনে একসঙ্গে খাবার খেয়েছিলেন। খাদ্যবিষক্রিয়ার উৎস খুঁজে বের করতে নমুনা সংগ্রহ করা হয়েছে।      

হাসপাতালের এক চিকিৎসক বলেন, 'এটি স্পষ্টতই খাদ্যবিষক্রিয়ার ঘটনা। খবর পাওয়ার পরপরই আমরা সব বিভাগের চিকিৎসক ও কর্মীদের ডেকে নেই এবং পরিস্থিতি সামলাতে সক্ষম হই।' তিনি আরও জানান, ভিড় সামলাতে গিয়ে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছিল, তাই পুলিশকেও খবর দেওয়া হয়। জানা গিয়েছে, বর্তমানে সকল রোগীর অবস্থা স্থিতিশীল। অধিকাংশকে চিকিৎসার পর ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে।


```