Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্ট পরতে পারেন না অমিতাভ! কেন এমন নিষেধাজ্ঞা? নিজেই জানালেন শাহেনশাহ

বিগ বি জানান, প্রতিদিনের রুটিন এখন শুধু কাজ বা শুটিং নয়, সঙ্গে যুক্ত হয়েছে নিয়মিত ওষুধ খাওয়া, প্রণায়াম, হালকা যোগাভ্যাস আর জিমে শরীর সচল রাখার অনুশীলন। আগে যেটা সহজ বলে মনে হতো, এখন সেটাই হয়ে উঠছে কঠিন। 

দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্ট পরতে পারেন না অমিতাভ! কেন এমন নিষেধাজ্ঞা? নিজেই জানালেন শাহেনশাহ

অমিতাভ বচ্চন

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 18 August 2025 15:08

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। বয়স তাঁর ৮২। এখনও মনের দিক থেকে তিনি তরুণতুর্কী। কিন্তু শরীরের বয়স? তা কি আর অস্বীকার করা যায়? এ বার নিজের ব্লগে বার্ধক্যের বাস্তবতা নিয়ে অকপট মন্তব্য করলেন। অভিনেতা লিখেছেন, বয়স বাড়লে শরীর আর আগের মতো সাড়া দেয় না। যে কাজ এক সময়ে সহজেই হয়ে যেত, আজ সেগুলি করতে সচেতন হতে হয়।

বিগ বি জানান, প্রতিদিনের রুটিন এখন শুধু কাজ বা শুটিং নয়, সঙ্গে যুক্ত হয়েছে নিয়মিত ওষুধ খাওয়া, প্রণায়াম, হালকা যোগাভ্যাস আর জিমে শরীর সচল রাখার অনুশীলন। আগে যেটা সহজ বলে মনে হতো, এখন সেটাই হয়ে উঠছে কঠিন। তিনি লিখেছেন, “একদিন অনুশীলন বাদ পড়লেই শরীর যেন শক্ত হয়ে যায়, ব্যথা হয়।”

সবচেয়ে সাধারণ কাজ—প্যান্ট পরা নিয়েও অভিজ্ঞতা ভাগ করেছেন তিনি। অমিতাভ লিখেছেন, “ডাক্তাররা আমাকে বলেছেন, দাঁড়িয়ে প্যান্ট পরবেন না। বসে পরুন, নইলে ভারসাম্য হারাতে পারেন।” এক সময় যা স্বাভাবিক ছিল, এখন তা সতর্কতার সঙ্গে করতে হয়। তাঁর কথায়, বাড়ির নানা জায়গায় এখন ‘হ্যান্ডল বার’ (হাতল বা ধরার জায়গা) দরকার, যাতে ভর দিয়ে চলাফেরা করা যায়। এমনকি টেবিল থেকে উড়ে যাওয়া একটা কাগজ কুড়োতেও সাবধানে নীচু হতে হয়।

তবে শুধু শারীরিক নয়, মনের কথাও জানিয়েছেন অমিতাভ। লিখেছেন, “আমরা জন্মের দিন থেকেই ধীরে ধীরে নীচে নামতে থাকি। যৌবন চ্যালেঞ্জ জয় করে, আর বার্ধক্য হঠাৎ ব্রেক কষে থামিয়ে দেয়। এটা জীবনেরই নিয়ম।”

শেষে তিনি আরও যোগ করেন, “এই হার মানতে হয়। কারণ কাজ শেষ, দায়িত্ব পালন শেষ। কিন্তু চাইব, যেন কাউকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে না হয়। যদিও একদিন আমাদের সকলকেই এই পথের মুখোমুখি দাঁড়াতে হবে।”


```