Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

'আমাকে লাথি মেরে বের করে এক সিনেমায় শাহিদকে নিল', এখনও ভোলেননি ববি দেওল

‘অ্যানিমাল’ ছবির পর আবার বলিউডের আলোচনায় ববি দেওল। দীর্ঘ সময় তিনি কোনও কাজ পাননি—অনেকবার ছবি হাত থেকে হারিয়েছেন, বহুবার ফাইনাল কথা হওয়া সত্ত্বেও কাজ পাননি। 

'আমাকে লাথি মেরে বের করে এক সিনেমায় শাহিদকে নিল', এখনও ভোলেননি ববি দেওল

ববি দেওল

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 6 June 2025 13:00

দ্য ওয়াল ব্যুরো: ‘অ্যানিমাল’ ছবির পর আবার বলিউডের আলোচনায় ববি দেওল। দীর্ঘ সময় তিনি কোনও কাজ পাননি—অনেকবার ছবি হাত থেকে হারিয়েছেন, বহুবার ফাইনাল কথা হওয়া সত্ত্বেও কাজ পাননি। এমনকি ‘জব উই মেট’ ছবির সময়েও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল তাঁকে।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ববি দেওল জানালেন, জনপ্রিয় ‘জব উই মেট’ ছবির বীজ আসলে তাঁর নিজস্ব উদ্যোগ থেকেই বোনা হয়েছিল। বললেন, “ইমতিয়াজ আলি তখন নতুন পরিচালক। আমি তাঁর অসম্পূর্ণ একটা ছবি দেখেছিলাম, যা আমাকে মুগ্ধ করেছিল। তখনই বলেছিলাম, ‘তোমার ছবিটা এখনও পুরোটাই হয়নি, আমার সঙ্গে একটা নতুন ছবি করো, স্ক্রিপ্ট লেখো। তখনই কেন জানি না আমার এমন মনে হয়েছিল, যে কোনও একটা জায়গা থেকে আমাকে লাথি মেরে বের করে দেওয়া হল। যদিও কোথাও আমি আর এই প্রসঙ্গে কখনও কিছু বলতে চাইনি।’

এরপর ইমতিয়াজ আলি ‘জব উই মেট’-এর গল্প লিখতে শুরু করেন। ববি নিজেই প্রযোজক খুঁজতে শুরু করেন এবং প্রযোজক সংস্থার কাছে ছবির প্রস্তাব নিয়ে যান। প্রথমে তারা রাজি হননি। পরে করিনা কাপুরকে কাস্ট করার ইচ্ছে প্রকাশ করেন। করিনা স্ক্রিপ্ট পছন্দ না করায় ববি প্রীতি জিনটাকে কাস্ট করার কথাও ভাবেন। কিন্তু সব চেষ্টার পরও যাদের নিয়ে ছবিটি হওয়ার কথা ছিল, তারা বাদ পড়ে যান। শেষ পর্যন্ত করিনা কাপুর ও শাহিদ কাপুরকে নিয়ে ‘জব উই মেট’ তৈরি হয়।

ববি জানান, “আমি যেই প্রযোজকের কাছে ইমতিয়াজকে নিয়ে গিয়েছিলাম, সেই প্রযোজকই পরে ইমতিয়াজকে নিয়ে ছবিটা করল। আর আমাকে বঞ্চিত করে। শাহিদ আর করিনার সঙ্গে ছবি তৈরি করল।”


```