Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সলমনের বিরুদ্ধে কোর্ট কেস বিজেপি নেতার! এবার কী করলেন ‘ভাইজান’?

বলিউডের ‘ভাইজান’ সলমন খান ফের বিতর্কের কেন্দ্রে। এবার অভিযোগ, এক পান মসলা সংস্থার বিজ্ঞাপনে ক্রেতাদের বিভ্রান্ত করছেন তিনি।

সলমনের বিরুদ্ধে কোর্ট কেস বিজেপি নেতার! এবার কী করলেন ‘ভাইজান’?

সলমন।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 5 November 2025 14:22

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ‘ভাইজান’ সলমন খান ফের বিতর্কের কেন্দ্রে। এবার অভিযোগ, এক পান মশলা সংস্থার বিজ্ঞাপনে ক্রেতাদের বিভ্রান্ত করছেন তিনি। রাজস্থানের কোটার জেলা উপভোক্তা সুরক্ষা আদালত থেকে ইতিমধ্যেই নোটিস গিয়েছে সলমন খান এবং রাজশ্রী পান মশলা কোম্পানির উদ্দেশে। 

অভিযোগ দায়ের করেছেন রাজস্থানের প্রখ্যাত আইনজীবী ও বিজেপি নেতা ইন্দরমোহন সিং হানি। তিনি দাবি করেছেন, সংস্থার পান মশলার বিজ্ঞাপনটি সম্পূর্ণ বিভ্রান্তিকর—এবং এর অবিলম্বে নিষেধাজ্ঞা প্রয়োজন। আগামী ২৭ নভেম্বর নির্ধারিত হয়েছে মামলার শুনানি।

ইন্দরমোহন সিং হানির অভিযোগে বলা হয়েছে, রাজশ্রী পান মশলা এবং এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সলমন খান একযোগে এমন এক দাবি করছেন যা বাস্তবের সঙ্গে কোনও সম্পর্ক রাখে না। বিজ্ঞাপনে বলা হচ্ছে—‘কেশরযুক্ত এলাচ’ বা ‘কেশর মেশানো পান মশলা’। অথচ স্যাফরন বা কেশরের দাম কিলো প্রতি প্রায় চার লক্ষ টাকা। প্রশ্ন উঠছে—পাঁচ টাকার ছোট্ট একটি পাউচে কী করে কেশর সম্ভব? হানির অভিযোগ, এই দাবির মাধ্যমে মানুষকে প্রতারণা করা হচ্ছে, বিশেষ করে তরুণ প্রজন্মকে প্রলুব্ধ করা হচ্ছেএমন এক অভ্যাসের দিকে, যা ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়।

অভিযোগে আরও লেখা হয়েছে, ‘আজকের যুব সমাজ সিনেমা তারকাদের দেখে প্রভাবিত হয়। তারা ভাবছে কেশর মেশানো এলাচ খাচ্ছে, কিন্তু আসলে নিজের শরীরে বিষ ঢালছে। ক্যানসারের মতো ভয়ঙ্কর রোগে আক্রান্ত হচ্ছে। এমন ভ্রান্ত বার্তা দেওয়া একেবারেই অনৈতিক।’

ইন্দরমোহন সিং আরও জানিয়েছেন, ‘সলমন খান আমাদের দেশের যুবসমাজের এক বড় রোল মডেল। অথচ তিনি এমন একটি পণ্য প্রচার করছেন যা জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বিদেশে তারকারা এমনকি সফট ড্রিংকসের বিজ্ঞাপনও এড়িয়ে চলেন, আর আমাদের দেশে তারা তামাক ও পান মশলার প্রচার করছেন! আমি অনুরোধ করছি, সলমন যেন অন্তত তরুণদের কাছে ভুল বার্তা না দেন।’

তাঁর আবেদনে শুধু বিজ্ঞাপন নিষিদ্ধ করার দাবি নয়, সলমন খানের প্রাপ্ত জাতীয় পুরস্কার প্রত্যাহারের কথাও উল্লেখ করা হয়েছে। কারণ, অভিযোগকারীর দাবি—যিনি মানুষের স্বাস্থ্যের ক্ষতিকারক পণ্যকে প্রচার করেন, তাঁর এমন সম্মান পাওয়ার নৈতিক অধিকার নেই। উল্লেখ্য, সলমন খান ‘চিল্লার পার্টি’ (২০১২)-র প্রযোজক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন সেরা শিশু চলচ্চিত্রের জন্য, এবং ‘বজরঙ্গী ভাইজান’ (২০১৬)-এর জন্য পেয়েছিলেন সেরা জনপ্রিয় ছবির সম্মান।

 


এই অভিযোগের প্রেক্ষিতে কোটার উপভোক্তা আদালত অভিনেতার কাছ থেকে জবাব চেয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, রাজশ্রী পান মশলা কোম্পানি এবং সলমন খানের উত্তর এখনও পাওয়া যায়নি। আগামী ২৭ নভেম্বর হবে পরবর্তী শুনানি।

প্রসঙ্গত, সলমন খানকে রাজশ্রী ইলাইচির বিজ্ঞাপনেও দেখা গিয়েছেন। তবে সংস্থাটি পান মশলাও তৈরি করে—যার বিজ্ঞাপনে অভিনেতাকে দেখা যায়নি। তবুও, জনমানসে দুই পণ্যের সংযোগ তৈরি হওয়ায়, অভিযোগের তীর ঘুরে এসেছে সরাসরি তাঁর দিকেই।

বলিউডে সলমন খানের প্রতিটি পদক্ষেপই সংবাদের শিরোনাম হয়—কখনও তাঁর দানধ্যান, কখনও বা বিতর্ক। এবারও সেই চেনা চিত্রনাট্য—কিন্তু প্রেক্ষাপট অন্য। ‘কেশর’-এর সুবাসের ওই বিজ্ঞাপনের রঙিন দুনিয়ার আড়ালে উঠে এসেছে তীব্র এক প্রশ্ন—তারকারা কি শুধুই বিনোদনের মুখ, নাকি সমাজের প্রতি তাঁদেরও এক নৈতিক দায় রয়েছে?


```