Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

রাখঢাক নেই, বিস্ফোরক তথ্যে ভরপুর অভিনেতার জীবনকথা- 'আমি বিপ্লব'

সোমা লাহিড়ী সত্যজিৎ রায়ের 'প্রতিদ্বন্দ্বী' দিয়ে তাঁর সিনেমা জীবন শুরু। দু'শোর বেশি ছবিতে অভিনয় করেছেন। বাংলা ছবিতে দুষ্টুলোক বললেই যে মুখটা প্রথম মনে পড়ে তিনি আর কেউ নন, অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee)। চাঁচাছোলা বক্তব্য

রাখঢাক নেই, বিস্ফোরক তথ্যে ভরপুর অভিনেতার জীবনকথা- 'আমি বিপ্লব'

শেষ আপডেট: 10 February 2023 12:50

সোমা লাহিড়ী

সত্যজিৎ রায়ের 'প্রতিদ্বন্দ্বী' দিয়ে তাঁর সিনেমা জীবন শুরু। দু'শোর বেশি ছবিতে অভিনয় করেছেন। বাংলা ছবিতে দুষ্টুলোক বললেই যে মুখটা প্রথম মনে পড়ে তিনি আর কেউ নন, অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee)। চাঁচাছোলা বক্তব্যে আর অপ্রিয় সত্য ভাষণে প্রথম থেকেই বিপ্লব।

মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছেন। অনেক সময়েই জড়িয়েছেন বিতর্কিত ঘটনায়। কিন্তু আপোষ করেননি। সত্যজিৎ রায়, মৃণাল সেন, তরুণ মজুমদার, তপন সিংহ, পূর্ণেন্দু পত্রীর মতো স্বনামধন্য পরিচালকদের ছবিতে যেমন কাজ করেছেন, তেমনই বাণিজ্যিক ছবিতেও তাঁর দাপুটে অভিনয় দর্শককে নাড়িয়ে দিয়েছে। 'আমি বিপ্লব' বইটিতে বিপ্লব নিজের ব্যক্তিজীবন থেকে কেরিয়ারের খুটিনাটি সব দিকই অকপটে বলেছেন। বামপন্থায় বিশ্বাসী মানুষটির রাজনৈতিক ধ্যানধারণাও প্রকাশ পেয়েছে এই বইতে। বিপ্লবের জীবনীগ্রন্থটি লিখেছেন প্রবীণ সাংবাদিক সুমন গুপ্ত। দীপ প্রকাশন থেকে প্রকাশিত 'আমি বিপ্লব' ইতিমধ্যেই বইমেলায় আলোড়ন তুলেছে।

সম্প্রতি প্রেসক্লাবে টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে মোড়ক উন্মোচন হল বইটির। উপস্থিত ছিলেন পরিচালক সন্দীপ রায়,অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়, সুব্রত ভট্টচার্য, বিপ্লব চট্টোপাধ্যায়,সাংবাদিক সুমন গুপ্ত এবং দীপ প্রকাশনের কর্ণধার দীপ্তাংশু মণ্ডল।

প্রসেনজিৎ বললেন,'বিপ্লব চট্টোপাধ্যয় বাংলা সিনেমার অনেকটা সময় জুড়ে আছেন। এই বইটিতে সেই সময়টার ছবি এঁকেছেন সাংবাদিক সুমন গুপ্ত। এমন তথ্যসমৃদ্ধ জীবনকথা সহজ ভাষায় লেখার জন্য ধন্যবাদ প্রাপ্য সুমনদার এবং প্রকাশক দীপ্তাংশুর। দীপ প্রকাশন খুব যত্ন করে ছেপেছে 'আমি বিপ্লব' বইটি। পাঠকদের ভাল লাগবে।'

শুভেচ্ছা বার্তায় অভিনেত্রী সাংসদ শতাব্দী রায় বলেছেন, 'বিপ্লবদা মুখের ওপর সত্যিটা বলতে পারেন সবসময়। তাই তাঁর জীবনীতে বিতর্কিত বিষয় থাকবেই। পাঠকের পড়তে ভাল লাগবে।'

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিপ্লবকে। বলেছেন, 'জীবনের প্রথম ছবি থেকে বিপ্লবদার মতো একজন বড় মাপের অভিনেতার সঙ্গে কাজ করেছি। প্রচুর উল্লেখযোগ্য কাজ রয়েছে বিপ্লবদার। বাংলা সিনেমা ও থিয়েটারে দাপিয়ে অভিনয় করেছেন তিনি। সোজাসাপটা মানুষ। তাই তাঁর জীবনী পড়তে ভাল লাগবে পাঠকের।'

বিপ্লব চট্টোপাধ্যায়ের জীবনকথার লেখক সুমন গুপ্ত তাঁর বক্তব্যে জানালেন,'দীর্ঘদিন সাংবাদিকতার সূত্রে ইন্ডাস্ট্রির সকলের সঙ্গেই আমার হৃদ্যতা। বিপ্লবদার অভিনয় জীবনের শুরুর সময় থেকেই ওঁর সঙ্গে আমার সম্পর্ক। একদিকে তিনি অসাধারণ অভিনেতা,অন্যদিকে প্রাণখোলা মানুষ।তাঁর জীবনের সঙ্গে জুড়ে আছে এমন নানান বিতর্কের কথা তিনি আড়াল না রেখেই বলেছেন। আমি যেমন লিখে তৃপ্তি পেয়েছি,পাঠকও পড়ে আনন্দ পাবেন।

'আমি বিপ্লব' বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় দীপ প্রকাশনে (স্টল নম্বর ৪৬৮)। দাম ৪৫০ টাকা। এছাড়া ঘরে বসেও বইটি কিনতে পারেন। হোয়াটস আপ করতে হবে ৯৬৭৪৪৮০৫৮৮ নম্বরে।

মৃণাল সেনের নানা মুহূর্ত বন্দি ক্যালেন্ডারে! সাত্যকি ঘোষের ছবির কোলাজ বইমেলার দারুণ আকর্ষণ


```