Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Bigg Boss 19: গ্র্যান্ড ফিনালে-তে ট্রফি জিতে নিলেন গৌরব খান্না, ফার্স্ট রানার-আপ ফারহানা

পাঁচ ফাইনালিস্টকে পিছনে ফেলে এ বার বিজয়ীর ট্রফি তুলে নিলেন গৌরব খান্না (Bigg Boss 19 winner Gaurav Khanna)। সঙ্গে পেলেন ৫০ লক্ষ টাকার পুরস্কার।

Bigg Boss 19: গ্র্যান্ড ফিনালে-তে ট্রফি জিতে নিলেন গৌরব খান্না, ফার্স্ট রানার-আপ ফারহানা

পৃথা ঘোষ

শেষ আপডেট: 8 December 2025 00:32

দ্য ওয়াল ব্যুরো: বিগ বস (Bigg Boss) মানেই বহু সপ্তাহ ধরে নানা নাটকীয় মুহূর্ত, মনোমালিন্য, বন্ধুত্ব, সম্পর্কে ভাঙন আর অপ্রত্যাশিত টুইস্ট। চলছিল বিগবস সিজন ১৯ (Bigg Boss 19)। আজই ছিল বিতর্কিত রিয়্যালিটি শো ‘বিগ বস ১৯’-এর গ্র্যান্ড ফিনালে (Bigg Boss 19 grand finale)। পাঁচ ফাইনালিস্টকে পিছনে ফেলে এ বার বিজয়ীর ট্রফি তুলে নিলেন গৌরব খান্না (Bigg Boss 19 winner Gaurav Khanna)। সঙ্গে পেলেন ৫০ লক্ষ টাকার পুরস্কার।

ফাইনালিস্ট ছিলেন - আমাল মালিক (Amaal Malik), তানিয়া মিত্তল (Tanya Mittal), গৌরব খান্না (Gaurav Khanna), প্রণীত মোরে (Pranit More) এবং ফারহানা ভাট (Farhana Bhatt)। কঠিন টাস্ক, দর্শকদের ভোট বা মনোনয়ন, দর্শকদের ভোট এবং ঘরের ভেতরের টানাপড়েন পেরিয়ে তাঁরা পৌঁছেছিলেন ফিনালে রাউন্ডে।

গ্র্যান্ড ফিনালের রাতে ছিল পারফরম্যান্স, আবেগঘন মুহূর্ত, চমকে দেওয়া এলিমিনেশন এবং সেই বহু প্রতীক্ষিত ঘোষণা - গৌরব খান্নাই হচ্ছেন বিগ বস ১৯-এর বিজয়ী। রানার-আপ হয়েছেন ফারহানা ভাট।

তারকা উপস্থিতিতেও জমে উঠেছিল ফিনালে। নতুন ছবি 'তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি' (Tu Meri Main Tera Main Tera Tu Meri)–র প্রচারে মঞ্চে উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডে।

স্প্লিটসভিলা X6-এর প্রচারে যোগ দেন সানি লিওনি ও করণ কুন্দ্রাও। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে দেখা যায় ভোজপুরি সুপারস্টার পবন সিংকে।

এর আগে বিগবসের নানা সিজনে বিজয়ী হয়েছেন মুনাওয়ার ফারুকি, তেজস্বী প্রকাশ, দীপিকা কক্কর, গওহর খান, সিদ্ধার্থ শুক্লা, শ্বেতা তিওয়ারি প্রমুখ।


```