কেটি তাঁর জাপানের লাইফটাইমস টুরের কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন। সেখানে জাস্টিন ট্রুডোর সঙ্গেও একটি 'রোমান্টিক' ছবি শেয়ার করেছেন। একে অপরের গাল ছুঁয়ে রয়েছেন তাঁরা।

গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 7 December 2025 12:32
দ্য ওয়াল ব্যুরো: পপ তারকা কেটি পেরি (Katy Perry) এবং কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) ইনস্টাগ্রামে তাঁদের সম্পর্ককে 'অফিসিয়াল' করলেন (Katy Perry Justin Trudeau relationship)। কেটি পেরির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তাঁদের জাপান সফরের কিছু ছবি ও ভিডিও দেখে এই অনুমান করছেন অনুরাগীরা। তাঁর এই পোস্টেই প্রথমবার দু'জনকে একসঙ্গে দেখা গেছে। এর আগে অক্টোবরে প্যারিসে একটি অনুষ্ঠানে জুটিতে দেখা গিয়েছিল তাঁদের। কিন্তু সেইসময় সম্পর্ক নিয়ে কিছুই বলেননি তাঁরা।
কেটি তাঁর জাপানের লাইফটাইমস টুরের কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন। সেখানে জাস্টিন ট্রুডোর সঙ্গেও একটি 'রোমান্টিক' ছবি শেয়ার করেছেন। একে অপরের গাল ছুঁয়ে রয়েছেন তাঁরা। আর এক ভিডিওতে তাঁরা একসঙ্গে খাবার খাচ্ছেন এবং একটি চিত্র প্রদর্শনীতে সময় কাটাচ্ছেন (Katy Perry Justin Trudeau relationship)। পপ তারকা ইনস্টাগ্রামে লিখেছেন, 'টোকিও টাইমস অন টুর অ্যান্ড মোর,' যা তাঁদের জাপান সফরের অভিজ্ঞতার ছোট একটি ঝলক দেখায়।
গত ৩ ডিসেম্বর জাপান সফরে প্রাক্তন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দেখা করেন কেটি এবং ট্রুডো। কিশিদা এক্স-এ একটি ছবি শেয়ার করে কেটি পেরিকে ট্রুডোর 'পার্টনার' বলে উল্লেখ করেন। তিনি লিখেছেন, 'প্রাক্তন কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাঁর সঙ্গীর সঙ্গে জাপান সফরে এসে আমার স্ত্রী ও আমার সঙ্গে দেখা করলেন।'
কয়েক মাস আগে মন্ট্রিয়লে কেটি পেরি এবং জাস্টিন ট্রুডোকে প্রথমবার একসঙ্গে দেখা গেছিল (Katy Perry Justin Trudeau relationship)। এরপরই শুরু হয় তাঁদের সম্পর্কের গুঞ্জন। অক্টোবরের শেষে প্যারিসে একটি শো থেকে হাত ধরাধরি করে হাসিমুখে বেরিয়ে আসার মুহূর্ত থেকেই তাঁদের রসায়ন নজর কেড়েছে অনুরাগী থেকে শুরু করে নেটিজেনদের। অবশেষে জাপান সফরেই ইনস্টাগ্রামে শেয়ার করা ছবি-ভিডিওর মাধ্যমে তাঁরা আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্ক জনসমক্ষে আনলেন!
তার আগেই জুন মাসে অর্ল্যান্ডো ব্লুমের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন পপ তারকা। অন্যদিকে, ২০২৩ সালে স্ত্রী সাফি গ্রোয়ার সঙ্গে ১৮ বছরের বিবাহিত জীবনে ইতি টানেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী।