
শেষ আপডেট: 14 October 2023 15:47
দ্য ওয়াল ব্যুরো: বলিপাড়ায় তাঁর এখনও এক দশকও পেরোয়নি। তবে এরই মধ্যে ফিল্ম সমালোচকদের মনোযোগ নিজের দিকে ঘুরিয়ে নিতে পেরেছেন ভূমি পেডনেকর। প্রায় প্রতিটি ছবিতেই সমাজের প্রচলিত ধ্যানধারণাগুলিকে ভেঙে দর্শকের কাছে নতুন কোনও বার্তা পৌঁছে দেন অভিনেত্রী। নিজের চেহারা থেকে ব্যক্তিত্ব সবকিছু নিয়েই নতুন ধরনের পরীক্ষানিরীক্ষা করতে ভালবাসেন ভূমি। এখনও পর্যন্ত যে কটি ছবি করেছেন তার প্রতিটিতে স্বতন্ত্র ছাপ ফেলেছেন অভিনেত্রী। আক্ষরিক অর্থেই বলিউডে যেন পাশের বাড়ির মেয়ে হয়ে উঠেছেন ভূমি।