Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

গর্ভাবস্থায় গলা পর্যন্ত মদ খেয়ে নেন ভারতী! দ্বিতীয় সন্তান জন্মের সময় কী হয়েছিল?

পার্টির মাঝেই প্রেগন্যান্সির খবর, হাতে তখনও মদের গ্লাস!

গর্ভাবস্থায় গলা পর্যন্ত মদ খেয়ে নেন ভারতী! দ্বিতীয় সন্তান জন্মের সময় কী হয়েছিল?

ভারতী সিং

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 17 January 2026 18:36

দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং আবারও মাতৃত্বের স্বাদ পেলেন। ২০২৫ সালের ডিসেম্বর মাসে তিনি ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া তাঁদের দ্বিতীয় পুত্রসন্তানকে স্বাগত জানান। আদর করে ছেলের ডাকনাম রাখা হয়েছে ‘কাজু’। দুই সন্তানের মা হয়ে এখন ব্যস্ততার মাঝেও নতুন অধ্যায় উপভোগ করছেন ভারতী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রথম সন্তানের সময়কার এক ভয়াবহ অথচ মজার অভিজ্ঞতার কথা শোনান তিনি। ভারতীর কথায়, “সেদিন আমরা পার্টি করছিলাম, বিয়ার খাচ্ছিলাম। হঠাৎ চোখে পড়ে একটা প্রেগন্যান্সি টেস্ট স্ট্রিপ। ভাবলাম, একবার ট্রাই করেই দেখি। সকালে টেস্ট করে আবার ঘুমিয়ে পড়েছিলাম। কয়েক ঘণ্টা পরে উঠে দেখি স্ট্রিপে দুটো লাইন! হর্ষকে দেখাতেই ও পুরো অবাক হয়ে গিয়েছিল।”

পরে চিকিৎসকের কাছে গেলে জানা যায়, তখন তিনি সাত সপ্তাহের অন্তঃসত্ত্বা। সেই মুহূর্তের প্রতিক্রিয়া নিয়ে হাসতে হাসতেই ভারতী বলেন, “আমি তখনও ড্রিঙ্ক করছিলাম। ডাক্তার বললেন, এখন থেকে সব বন্ধ। শুনে একেবারে থতমত খেয়ে গিয়েছিলাম!”

ওজনজনিত সমস্যা ও শারীরিক নানা প্রতিকূলতা সত্ত্বেও ভারতী মাতৃত্বকে দারুণভাবে গ্রহণ করেছেন। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে ভারতী ও হর্ষ দু’জনেই চেয়েছিলেন যেন কন্যাসন্তান হয়। যদিও এবারও তাঁদের কোলে এসেছে পুত্রসন্তান। তবু দম্পতি জানিয়েছেন, ভবিষ্যতে কন্যাসন্তানের অপেক্ষা রয়েই গেছে।

মাতৃত্বের পরেও কাজে ফিরতে দেরি করেননি ভারতী। দ্বিতীয় সন্তানের জন্মের মাত্র তিন সপ্তাহের মধ্যেই তিনি আবার ক্যামেরার সামনে হাজির হন। সম্প্রতি তাঁকে দেখা গেছে ‘লাফটার শেফস’ সিজন ৩-এর সেটে, যেখানে সহকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করতেও দেখা যায় তাঁকে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে কালার্স টিভি ও জিও হটস্টারে।


```