Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

লাবুবু কেনার পর থেকেই বদলে গিয়েছে ছেলে! ভয়ে পুতুল পোড়ালেন ভারতী

সম্প্রতি প্রকাশিত ভারতীর ইউটিউব ভ্লগে দেখা গিয়েছে, ক’দিন আগে তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া যে লাবুবু পুতুলটি ছেলের জন্য শখ করে কিনে এনেছিলেন, সেটিই পুড়িয়ে ফেলছেন ভারতী।

লাবুবু কেনার পর থেকেই বদলে গিয়েছে ছেলে! ভয়ে পুতুল পোড়ালেন ভারতী

ভয়ে কাঁপছেন ভারতী

শেষ আপডেট: 3 August 2025 15:34

দ্য ওয়াল ব্যুরো: লাবুবু পুতুলের দাপটে গত ক’সপ্তাহ ধরেই নেটদুনিয়া সরগরম। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই কিউট অথচ ‘ক্রিপি’ পুতুল এখন প্রায় ঘরে ঘরে! তারকা থেকে সাধারণ মানুষ—সবার মন জয় করেছিল লাবুবু। তবে এবার এই লাবুবু-কে নিয়েই ঘটল বড় কাণ্ড। সেই পুতুলকেই এবার প্রকাশ্যে আগুনে পোড়ালেন জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং।

সম্প্রতি প্রকাশিত ভারতীর ইউটিউব ভ্লগে দেখা গিয়েছে, ক’দিন আগে তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া যে লাবুবু পুতুলটি ছেলের জন্য শখ করে কিনে এনেছিলেন, সেটিই পুড়িয়ে ফেলছেন ভারতী। ভিডিওটির দৈর্ঘ্য ১৭ মিনিট ২৮ সেকেন্ড। ভারতীর দাবি, লাবুবুর আগমনের পর থেকেই নাকি ছেলে গোলার আচরণে ব্যাপক বদল এসেছে। গোলা নাকি আগের থেকে অনেক বেশি দুষ্টু হয়ে গিয়েছে, এমনটাই দাবি তাঁর।

এই কারণে শেষমেশ ‘শয়তান’ তাড়াতে পুতুল পোড়ানোর সিদ্ধান্ত নেন ভারতী। এই কাজে তাঁকে সাহায্য করেন ছেলের আয়া। যদিও আয়া নিজে খুব ভয় পেয়েছিলেন। পুতুল পোড়ানোর সময়ে ভারতী বলেন, “সবাই বলছে এটা কুসংস্কার। কিন্তু আমি তো নিজের চোখে গোলার পরিবর্তন দেখছি।” পুতুল পোড়াতে গিয়ে তিনি বলেন, “এটা পুড়ছে না! মনে হচ্ছে, এর আত্মা প্রতিরোধ করছে।” যদিও স্বামী হর্ষ এ নিয়ে রসিকতা করতে ছাড়েননি।

Bharti Singh burn Labubu Doll Due to Her Son Golla Husband Haarsh  Limbachiyaa Called Her superstitious कॉमेडियन भारती सिंह ने जलाई लबूबू डॉल,  कहा- जब से आया है मेरे बेटे गोला में

ভিডিয়োর এক অংশে দেখা যায়, ভারতী যখন বলেন, লাবুবু-কে পুড়িয়ে ফেলবেন, তখন ছেলে গোলা কাঁদতে কাঁদতে বলে, “ও তো আমার বন্ধু!” কিন্তু ভারতী বোঝান, “ওই পুতুলটার জন্যই তুমি এত দুষ্টুমি করছ।” শেষমেশ, আগুনে পুড়িয়ে দেওয়া হয় লাবুবু পুতুলটিকে। পরে ভারতী বলেন, “শয়তান মৃত। শয়তান সর্বদা পরাজিত হয়েছে, ঈশ্বর জয়ী হয়েছেন।”

ভিডিওটি আপলোড হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এটা নিছক মজা, কেউ আবার বলেছেন, “এটা তো কুসংস্কার ছড়ানো।” তবে একথা ঠিক— বেশ কিছু সময় পার হলেও ট্রেন্ডে আছে এই অদ্ভুত দেখতে পুতুল লাবুবু!


```