Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

'ভানু ১০০ পেরিয়ে', ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবনী বই প্রকাশ করল 'দেজ'

দ্য ওয়াল ব্যুরো: সাম্যময় বন্দ্যোপাধ্যায় তাঁর আসল নাম। যদিও এই নামে তিনি জনতার কাছে পরিচিত নন। এই সাম্যময় হলেন আমাদের ভানু বন্দ্যোপাধ্যায় (Bhanu Bandyopadhyay)। যার সাম্যময় নামে জড়িয়ে সূর্যের তেজ, বিপ্লবের জয়গান। সেই অচেনা ভানুকে চেন

'ভানু ১০০ পেরিয়ে', ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবনী বই প্রকাশ করল 'দেজ'

শেষ আপডেট: 27 August 2022 16:13

দ্য ওয়াল ব্যুরো: সাম্যময় বন্দ্যোপাধ্যায় তাঁর আসল নাম। যদিও এই নামে তিনি জনতার কাছে পরিচিত নন। এই সাম্যময় হলেন আমাদের ভানু বন্দ্যোপাধ্যায় (Bhanu Bandyopadhyay)। যার সাম্যময় নামে জড়িয়ে সূর্যের তেজ, বিপ্লবের জয়গান। সেই অচেনা ভানুকে চেনা প্রয়োজন। ভানু বন্দ্যোপাধ্যায়কে চিরকাল কৌতুকসম্রাট বা কমেডিয়ান বলে অভিহিত করা হয়েছে। কিন্তু তাঁর ব্যাপ্তি শুধু এইটুকুতে সীমাবদ্ধ নয়। তিনি একজন উঁচুদরের লেজেন্ডারি অভিনেতা। একাধারে নাট্যকার, নাট্য পরিচালক, রেডিও অভিনেতা, যাত্রাস্টার আরও কত কী। সর্বোপরি একজন আদর্শ মানুষ। স্বাধীনতা আন্দোলন থেকে নকশাল আন্দোলনে জড়িয়ে তাঁর অনেক অবদান।

বিদেশে চার্লি চ্যাপলিন, লরেল-হার্ডি দের অভিনয় শৈলী বিশ্লেষণ করে অনেক গ্রন্থ রয়েছে। যা সব দেশের কাছে চলচ্চিত্রের টেক্সট বুক। চার্লি বা লরেল-হার্ডি বাংলাতেও জনপ্রিয়। অথচ ভানু বন্দ্যোপাধ্যায় বা জহর রায়ের মতো কমেডি কিংদের নিয়ে চর্চা সে অর্থে অনেক কম। তাঁদের অজানা গল্প রয়ে গেছে আড়ালেই। আমরা ২০২০ তে পেরিয়ে এলাম ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবর্ষ। তবু মানুষটা যেন অকথিত আজও। হয়নি তাঁকে নিয়ে চর্চা। হয়নি তাঁর নামে কলকাতা শহরে কোনও রাস্তা। বসেনি কোনও মূর্তি।

শতবর্ষ পেরনো ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তাই দে'জ পাবলিশিং প্রকাশ করল নতুন বই (book) 'ভানু ১০০ পেরিয়ে'। বইটি তৈরির প্রথম পর্ব থেকে জড়িয়ে রয়েছেন ভানু বন্দ্যোপাধ্যায়ের পুত্র গৌতম বন্দ্যোপাধ্যায় ও ভানু কন্যা বাসবী বন্দ্যোপাধ্যায় ঘটক। দে'জ পাবলিশিং হাউসের কর্ণধার সুধাংশ শেখর দে ও অপু দে অতি যত্ন সহকারে এমন একটি লেজেন্ডারি বই প্রকাশ করলেন। অতিমারির ধ্বংসের কাল পার করে এই বই দিনের আলোর মুখ দেখল।

বইটিতে একাধারে নানা রূপে ধরা হয়েছে ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বকে। শিল্পী ভানু, মানুষ ভানু,পারিবারিক ভানু, মঞ্চ নাটকে ভানু, বেতার নাটকে ভানু, সঙ্গে রয়েছে ভানু বন্দ্যোপাধ্যায়ের সমগ্র জীবনপঞ্জি ও অভিনয়পঞ্জি।

ভানুর বায়োপিক নয়, ‘যমালয়ে জীবন্ত ভানু’ হয়ে আসছেন শাশ্বত

তরুণ মজুমদার তাঁর শেষ লেখা লিখে গেলেন এই 'ভানু ১০০ পেরিয়ে' বইতে। টালিগঞ্জ পাড়ার সমস্ত লেজেন্ডারি শিল্পী থেকে কলাকুশলীর ভানুদাকে নিয়ে স্মৃতিচারণ রয়েছে এই বইতে। পাশাপাশি বম্বে থেকে মৌসুমী চট্টোপাধ্যায়ের কথাও রয়েছে। ভানু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, ছেলেমেয়ে-সহ তাঁর আত্মীয় পরিজনও লিখেছেন এই বইতে। ভানু বন্দ্যোপাধ্যায়ের আরেক পুত্র পিনাকী বন্দ্যোপাধ্যায় যিনি বিদেশে থাকেন তিনি প্রথম কলম ধরেছেন এই বইতেই। সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, লিলি চক্রবর্তী, আলপনা গোস্বামী, শাশ্বত চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার মিলবে এই বইতে। ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহানায়িকা সুচিত্রা সেনের কতটা হৃদ্যতা ছিল, সুচিত্রা-ভানুর অজানা গল্প নিয়ে 'ভানু ১০০ পেরিয়ে' বইয়ের জন্য কলম ধরেছেন 'দ্য ওয়াল'-এর সাংবাদিক লেখক শুভদীপ বন্দ্যোপাধ্যায়। বইটি সম্পাদনা করেছেন সাংবাদিক ঋতপ্রভ বন্দ্যোপাধ্যায়।

গতকাল ভানু বন্দ্যোপাধ্যায়ের ১০২ তম জন্মদিনে দক্ষিণ কলকাতার লেক সন্নিকটস্থ 'এল সি হল' এ দে'জ পাবলিশিং প্রকাশ করল 'ভানু ১০০ পেরিয়ে' বইটি। বইটির উদ্বোধনে উপস্থিত ছিলেন কিংবদন্তি তারকা অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। যার কিশোরী বয়সে ছবির জগতে আসা ভানুদার হাত ধরেই। বাংলাদেশ থেকে রিফিউজি হয়ে আসা সাবিত্রী কলকাতা শহরে এসে এক দাদা খুঁজে পান, তিনিও বাঙাল কথা বলেন। তাঁর জীবনে ভানুদার অবদান আজও অস্বীকার করেন না সাবিত্রী। তাই আশি পেরনো সাবিত্রী এলেন ভানুদার জীবনী বই প্রকাশে, ভালবেসে জড়িয়ে ধরলেন ভানুদার পুত্র-কন্যা গৌতম-বাসবীকে। এছাড়াও হাজির ছিলেন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, পরিচালক পলাশ বন্দ্যোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়ের কন্যা সর্বাণী মুখোপাধ্যায়, স্বর্ণযুগের অভিনেত্রী রোমি কাবেরী প্রমুখ।
দে'জ পাবলিশিং হাউস থেকে 'ভানু ১০০ পেরিয়ে' বইটি এখন পাওয়া যাবে।

ভানু বন্দ্যোপাধ্যায়কে জানতে বুঝতে, তাঁর কাজ নিয়ে চর্চা করতে এই বইটি সম্পদ হয়ে রইল। যা নতুন প্রজন্মের কাছে অভিনেতাকে জীবন্ত করে তুলবে। দে'জ পাবলিশিং সুবর্ণ জয়ন্তী বর্ষে আরও একটি পালক যোগ করল 'ভানু ১০০ পেরিয়ে' বই প্রকাশ করে।


```