অভিরূপ ঘোষের পরিচালিত অ্যাকশন-মিস্ট্রি থ্রিলার মৃগয়া ZEE5-এর ট্রেন্ডিং তালিকায় শীর্ষে। মুখ্য চরিত্রে ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, বিক্রম চট্টোপাধ্যায় ও রিজওয়ান রব্বানি।

'মৃগয়া' শিকার শুরু ZEE5-এ
শেষ আপডেট: 27 September 2025 14:20
দ্য ওয়াল ব্যুরো: স্লো-মোশন শট, ঝকঝকে এডিটিং আর জমজমাট আবহ সঙ্গীত। সঙ্গে মার্ডার মিস্ট্রি। তার উপর আবার কপ-অ্যাকশন থ্রিলার। কথা হচ্ছে অভিরূপ ঘোষ পরিচালিত 'মৃগয়া' ছবির। ওটিটি প্ল্যাটফর্ম ZEE5-এর দেশব্যাপী ট্রেন্ডিং তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে।
অর্থাৎ অ্যাকশন, সাসপেন্স আর টানটান উত্তেজনার মোড়কে নির্মিত নতুন ছবি 'মৃগয়া' বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে রীতিমতো ঝড় তুলেছে।

বাংলা ছবির তালিকায় কিন্তু এই ছবি এক্কেবারে প্রথমেই রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে দাবাড়ু, তৃতীয়তে আমার বস, চতুর্থে বহুরূপী। তারপরে তালিকায় পর পর বেশ কয়েকটি ছবি।

ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, বিক্রম চট্টোপাধ্যায় এবং রিজওয়ান রব্বানি শেখ। এছাড়াও ছবিতে প্রধান খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছে সৌরভ দাস-কে। বলিউডের খলনায়কদের থেকে তিনি কোনও অংশে কম নন। গা ছমছমে লুক থেকে দুর্দান্ত অভিনয়ে নজর কেড়েছেন তিনিই। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিরূপ ঘোষ।