Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Exclusive: শুটিং সেটে ফোন বাজলেই ফাইন, সেই টাকায় কী হয় জানেন?

শুটিং সেট থেকে সেই মজার খবর সামনে আনল ‘দ্য ওয়াল’। এই ধারাবাহিকের সেটে ফোন বাজলেই দিতে হয় ফাইন। নাহ, এক বা দু'টাকা নয়, মোট ৫০০ টাকা। একবার ফোন বাজলেই খাতায় হয়ে যায় তাঁর নাম এন্ট্রি। 

Exclusive: শুটিং সেটে ফোন বাজলেই ফাইন, সেই টাকায় কী হয় জানেন?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 22 January 2026 14:00

অরুণাভ বসু 

দ্য ওয়াল ব্যুরো: ‘ফ্লোর সাইলেন্ট’। এই শব্দটার সঙ্গে প্রতিটা অভিনেতা অভিনেত্রী ভিষণভাবে পরিচিত। কারণ, লাইট-ক্যামেরা-অ্যাকশন মানেই ফোকাস শুধুই সিনে। প্রতিদিন প্রতিটা শুটিং সেটে (Shooting Set) এই নিয়ম মেনেই কাজ হয়। অগত্যা ফোনও রাখতে হবে সাইলেন্টে। অর্থাৎ শুটের মাঝে আচমকা ফোন বেজে ওঠা মানেই শট নষ্ট। আর দিনের শেষে সেটা কাম্য নয়। আর পেশাগতভাবে যাঁরা নিত্যদিন এই কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাঁরা এই নিয়ম মেনে চলেন অক্ষরে-অক্ষরে। তবু কি ভুল হয় না? কথায় বলে মানুষ মাত্রই ভুল করে। আর সেই ভুলের দাম দিতে কী করতে হয় ‘তারে ধরি ধরি মনে করি’ শুটিং সেটে?

শুটিং সেট থেকে সেই মজার খবর সামনে আনল ‘দ্য ওয়াল’। এই ধারাবাহিকের সেটে ফোন বাজলেই দিতে হয় ফাইন। নাহ, এক বা দু'টাকা নয়, মোট ৫০০ টাকা। একবার ফোন বাজলেই খাতায় হয়ে যায় তাঁর নাম এন্ট্রি। এবার সেই টাকা তুলে জানেন কী হল? জমিয়ে পিকনিক। যা ক্যামেরা বন্দি করল দ্য ওয়াল।

হইহই করে ধারাবাহিকের সদস্যরা খেলেন কড়াইশুটির কচুরি ও আলুর দম। শুটের ফাঁকেই চলল রান্নাবান্না। হাত লাগালেন সকলেই। কেউ কাটলেন আলু, কেউ মাখলেন ময়দা। পাশাপাশি শুটের কাজও চলে পুরো দমে। আর তারই মাঝে জমিয়ে খাওয়া।

ধারাবাহিকের অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ যিনি গোরা-র চরিত্রে অভিনয় করছেন, দ্য ওয়ালকে জানালেন, তাঁর ফোন মাত্র একবারই বেজেছে, কিন্তু ছল করে দু'বার তাঁর নাম লিখে দেওয়া হয়েছিল। ফলে দিতে হয়েছে ১০০০ টাকা। গল্পের নায়িকা পল্লবী শর্মাকেও দিতে হয়েছে ৫০০ টাকা। তবে বিষয়টা বেশ মজার ছলেই নিয়েছেন সকলে। এতে নিয়ম মানার পাশাপাশি মাসে একটা সেলিব্রেশনেরও উদ্যোগ নেওয়া যায়।

এবার উঠেছিল মোট ৭০০০ টাকা। অঙ্কটা নেহাতই কম নয়। তাই ফাইন দিয়ে বিন্দুমাত্র মন খারাপ নয় কারও। বরং প্রতিদিনের একঘেয়ে শুটের মাঝে একটাদিন একটু অন্যরকমভাবে দিন কাটানোর সুযোগ পেলেন তাঁরা। গল্প, আড্ডা, রান্না আর খাওয়াদাওয়া। ডায়েট ভুললেন অনেকেই। 


```