Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ফাগুন লেগেছে ধারাবাহিকে! সিরিয়ালে জমজমাট রংবাজি

দ্য ওয়াল ব্যুরো: বসন্ত এসে গেছে বেশ কিছুদিন আগেই। আর মাত্র দিন চারেক পরেই বসন্তের সবচেয়ে বড় উৎসব দোল (holi) কড়া নাড়ছে দোরগোড়ায়। আর ফাগুন-রঙে বাঙালির রোজ সন্ধের ড্রইংরুম মাতানো ধারাবাহিকগুলো (bengali daily soap) রঙিন হবে না তা কি হয়

ফাগুন লেগেছে ধারাবাহিকে! সিরিয়ালে জমজমাট রংবাজি

শেষ আপডেট: 7 March 2023 06:23

দ্য ওয়াল ব্যুরো: বসন্ত এসে গেছে বেশ কিছুদিন আগেই। আর মাত্র দিন চারেক পরেই বসন্তের সবচেয়ে বড় উৎসব দোল (holi) কড়া নাড়ছে দোরগোড়ায়। আর ফাগুন-রঙে বাঙালির রোজ সন্ধের ড্রইংরুম মাতানো ধারাবাহিকগুলো (bengali daily soap) রঙিন হবে না তা কি হয়? দোলের রঙে রাঙিয়ে নিতে তৈরি ধারাবাহিকের কলাকুশলী থেকে দর্শক সকলেই।

প্রত্যাশা মতোই বাংলার সবচেয়ে জনপ্রিয় দুই চ্যানেল স্টার জলসা এবং জি বাংলার ধারাবাহিকগুলিতে ইতিমধ্যেই আসতে শুরু করেছে দোল-স্পেশাল পর্বের ঝলক। টিআরপি’র লড়াইতে টিকে থাকতে এই মুহূর্তে এপিসোডের পাশাপাশি প্রোমোর ঝলকগুলোও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভুমিকা নেয়। তার ওপর কেবল-চ্যানেলের সমস্যায় গত সপ্তাহে বহু দর্শকই টিভিতে দেখতে পাননি তাদের প্রিয় ধারাবাহিক। ফলে এই সপ্তাহের টিআরপি তালিকায় দেখা গেছে বড় ধস। সেক্ষেত্রে এই সপ্তাহের দোল-পর্বের ঝলক আগামী সপ্তাহের টিআরপিতে নিজেদের জায়গা ফিরে পেতে বেশ বড় ভূমিকা নেবে তা বলাই বাহুল্য।

গাঁটছড়া

স্টার জলসার গত বছরের একাধিক বার বেঙ্গল টপার হওয়া ধারাবাহিক ‘গাঁটছড়া’ এই মুহূর্তে টিআরপি তালিকায় পিছিয়ে পড়েছে বেশ অনেকটাই। ঋদ্ধি-খড়ির জমজমাট রসায়নও ‘সিংহ-বাহিনী মা’ জগদ্ধাত্রীর ক্যারিশমাকে টপকাতে পারছে না অনেক দিন। তাই দোলের নতুন বিজ্ঞাপনী ঝলকে খড়ি-ঋদ্ধি নয় বরং সিরিয়াল নির্মাতারা আকর্ষণের কেন্দ্রবিন্দু করেছেন কুণাল-বনির প্রেমকে। এখানে দেখা যাচ্ছে ‘শোলে’ ছবির বিখ্যাত দৃশ্যের মতোই কুণাল অর্থাৎ অভিনেতা রিয়াজ লস্কর দোতলার রেলিং থেকে মজাদার হুমকি দিচ্ছেন। আর বাড়ির বাকি সকলে তার সামনে হাজির করছে খড়ির ছোটবোন বনিকে। আর শেষমেষ বনিকে আবিরের রঙে রাঙিয়েই গাঁটছড়ার বাঁধন শক্ত করছে কুণাল।

হরগৌরী পাইস হোটেল

স্টার জলসার আরেক জনপ্রিয় ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’ এ সম্প্রতি যোগ দিয়েছেন অভিনেতা রাহুল। বাড়ির বড় ছেলে প্রভাকরের ভুমিকায় রাহুলের অভিনয় দর্শককে মনে করিয়েছে তাঁর প্রথম ছবি ‘চিরদিনই তুমি যে আমার’কে। আর এই ধারাবাহিকের দোল-স্পেশাল পর্বের নতুন প্রোমোর ঝলকেও দেখা গিয়েছে রাহুলকে। এখানে দেখা যাচ্ছে মানসিক ভারসাম্যহীন প্রভাকর ওরফে রাহুলের হাতে কেউ ধরিয়ে দিয়েছে টাইম বোমা। আর দোলের আনন্দের মধ্যেই সেই বোমা বিস্ফোরণের পর দেখা যায় মাটিতে পড়ে রয়েছে প্রভাকর এবং নায়িকা ঐশানী।

তোমার খোলা হাওয়া

স্টার জলসার সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে নিঃসন্দেহে জি বাংলা। ফলে দোলের প্রোমোর ঝলকে যে তারাও চমক লাগাবে সে কথা দর্শক সহজেই অনুমান করতে পারেন। নতুন ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’ র প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে বেঙ্গল-টপার হওয়ায় প্রথম থেকেই টিআরপি-র তালিকায় পিছিয়ে ধারাবাহিকটি। তাই দোল-স্পেশাল টিজারের মধ্যে দিয়েই এই ধারাবাহিকের নতুন সময় ঘোষণা করা হল। এখানে দেখা যাচ্ছে বাড়ির নতুন বউ ঝিলমিল ওরফে অভিনেত্রী স্বস্তিকা এই দোলেই গোটা পরিবারের সঙ্গে একসাথে দোল খেলার কথা ঘোষণা করছেন। কিন্তু বড় বউ শিবানী ওরফে অভিনেত্রী অর্পিতা সম্পত্তি ভাগের দাবি নিয়ে উপস্থিত। এই অবস্থায় ঝিলমিলের শপথ এক সপ্তাহের মধ্যেই গোটা পরিবারকে জুড়ে সে দেখিয়ে দেবে।

নিম ফুলের মধু

টিআরপি তালিকায় এই সপ্তাহে চ্যানেল টপার হয়েছে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকটি। ফলে পল্লবী শর্মা এবং রুবেল দাস অভিনীত ধারাবাহিকের নব-দম্পতি সৃজন-পর্ণার রসায়ন এই দোলেও যে জমে যাবে তা আর বলার অবকাশ রাখে না। নতুন বিজ্ঞাপনী ঝলকে দেখা যাচ্ছে দোল খেলার পর সৃজন কলঘরে গেলে পর্ণা তোয়ালে দিতে যায় বাইরে থেকেই। কিন্তু সৃজন টেনে নেয় পর্ণাকে। যথারীতি  বাইরে থেকে সৃজনের মা এবং বাড়ির অন্যান্যরা ভ্রূ কুঁচকে বিদ্রূপের তির ছুড়ে দেয় নব-বিবাহিত দম্পতির দিকেই।

ভিক্টর-অনসূয়া, মৃণাল সেনের 'মহাপৃথিবী'র তিন দশক পর এবার শিবপ্রসাদ-নন্দিতার ছবিতে


```