Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুম্বইয়ের সেট ভেঙে দিল ‘ব্যাটেল অফ গালওয়ান’ টিম, কোথায় হবে সলমনের নতুন ছবির শুটিং?

সলমন খানের নতুন ছবি ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর মুম্বই শুটিং বাতিল করে ভেঙে ফেলা হল সেট। লাদাখে হবে অ্যাকশন দৃশ্যের শুটিং। জানুন আসল কারণ।

 

মুম্বইয়ের সেট ভেঙে দিল ‘ব্যাটেল অফ গালওয়ান’ টিম, কোথায় হবে সলমনের নতুন ছবির শুটিং?

‘ব্যাটেল অফ গালওয়ান’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 9 August 2025 13:47

দ্য ওয়াল ব্যুরো: গালওয়ান উপত্যকার ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত হতে চলেছে নতুন বলিউড ছবি ‘ব্যাটেল অফ গালওয়ান’। সেখানে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে ধরা দেবেন সলমন খান। চরিত্রের জন্য চলছে তাঁর কড়া প্রস্তুতি, প্রতিদিন প্রেশার চেম্বারে ঘাম ঝরিয়ে তৈরি হচ্ছেন ভাইজান।

শোনা গিয়েছিল, চলতি মাসেই মুম্বইতে শুরু হবে শুটিং, যার জন্য বান্দ্রার মেহবুব স্টুডিওতে সেটও প্রায় প্রস্তুত ছিল। কিন্তু হঠাৎ করেই সেই সেট ভাঙা হচ্ছে। প্রথমে ধারণা করা হচ্ছিল, বিষ্ণোই গ্যাংয়ের সাম্প্রতিক প্রাণনাশের হুমকির কারণে মুম্বই শুট বাতিল হয়েছে। কপিল শর্মার কমেডি শোতে সলমনের উপস্থিতি নিয়েই নাকি রাগে এই হুমকি। তবে বলিউড সূত্র জানাচ্ছে, নিরাপত্তা নয়, এর পেছনে রয়েছে অন্য কারণ।

আগস্টের ২২ তারিখ থেকে সেপ্টেম্বরের ৩ তারিখ পর্যন্ত লাদাখে হবে অ্যাকশন সিকোয়েন্সের শুটিং। এখনই মুম্বইয়ে শুট শুরু করলে ত্রিশ দিনের মধ্যে সলমনের লুকে পরিবর্তন হয়ে যেতে পারে, যা কন্টিনিউটিতে সমস্যা আনবে। পরিচালক অপূর্ব লাখিয়া এমন ভুল এড়াতেই আপাতত মুম্বইয়ের শুট বন্ধ রেখেছেন। পরবর্তী সময়ে শহরে কিছু দৃশ্যের শুটিং হবে।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর টিজার পোস্টারে সলমনকে দেখা গেছে সেনা পোশাকে, চোখে প্রতিশোধের আগুন, মুখে রক্তাক্ত চেহারা, দীর্ঘদিন পর দর্শকরা ‘দাবাং’ অবতারে ভাইজানকে দেখে উচ্ছ্বসিত। ২০২০ সালের গালওয়ান সংঘাতের কাহিনি পর্দায় আনছেন ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’-খ্যাত অপূর্ব লাখিয়া। সলমনের বিপরীতে নায়িকা চিত্রাঙ্গদা সিং।

জুলাই থেকেই ছবির শুট শুরু হওয়ার কথা। ভক্তদের একাংশ ইতিমধ্যেই বাজি ধরছেন— দেশাত্মবোধের আবেগে ভর করে এই ছবি ৫০০ কোটির ব্যবসা করবেই।

উল্লেখযোগ্য, চলতি বছর মুক্তি পাওয়া সলমনের ‘সিকন্দর’ আশার আলো দেখালেও বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। গত এক বছরে খারাপ সময়ের মধ্যে থাকা ভাইজান এবার কি তবে দেশভক্তির ঢেউয়ে ভর করে ফিরে আসতে চলেছেন? টিজার দেখে অনেকেরই উত্তর— হ্যাঁ।
 


```