Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বাসব ভাল, রাখব ভরে', বিশ্বকর্মা পুজো মানেই যে গান , একসূত্রে বেঁধে রাখে আজও

চিরঞ্জিত, তাপস পাল ও অভিষেক চট্টোপাধ্যায় হয়েছিলেন তিন ভাই। রূপা গঙ্গোপাধ্যায়, ইন্দ্রাণী দত্ত, নয়না দাস তিন নতুন যুগের অভিনেত্রীকে নেন বীরেশ চট্টোপাধ্যায়। 

'বাসব ভাল, রাখব ভরে', বিশ্বকর্মা পুজো মানেই যে গান , একসূত্রে বেঁধে রাখে আজও

গ্রাফিক্স দিব্যেন্দু দাস

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 16 September 2025 20:45

শুভদীপ বন্দ্যোপাধ্যায়


'যদি হারাই কোনওদিন কালের স্রোতে…..
আমাদেরই গান পারবে দেখো…
আমাদের মিলিয়ে দিতে
যদি চলে যাই আসব ফিরে
একদিন প্রাণেরই টানে…..
বাসব ভালো রাখব ভরে
এই জীবন হাসি গানে
তাই মনে হয় আজকে বুঝি
নেমে এল স্বর্গ এখানে....'

যে গান ছোটবেলা ফিরিয়ে দেয় আজও। যে গান ভাঙনের পর, বিবাদের পর, সংঘাতের পর, কান্নার পর মিলনের গান। বীরেশ চট্টোপাধ্যায়ের 'তুফান' (Toofan) ছবির 'বাসব ভাল, রাখব ভরে এই জীবন হাসি গানে' বিশ্বকর্মা পুজোর দিন মাইকে বাজবেই। যে গানে কোনও ভেদাভেদ নেই। রিক্সাওয়ালাদের পুজো, সেলনের পুজো বা বড় কারখানার পুজো সবেতেই এই গান সবার সবসময় প্রিয়। এমনকি 'তুফান' ছবির এই গানের দৃশ্যায়নও বিশ্বকর্মা পুজোকে (Biswakarma Pujo) ঘিরেই।

Toofan | তুফান | Bengali Movie | Full HD | Chiranjeet, Tapas Paul, Roopa  Ganguly

পরিচালক বীরেশ চট্টোপাধ্যায়কে প্রযোজক এসে বলেন হিন্দি ছবি 'অমর, আকবর,অ্যান্টনি'র মতো বাংলা ছবি বানাতে। যাতে থাকবে 'ইয়াদো কি বরাত' ছবির আইডিয়াও। তৈরি হয় 'তুফান'।

সততার পথে চলা মানুষের সুখের সংসার ভেঙে যায় ভিলেনের হিংসার কারণে। সমগ্র সংসার ছিন্নভিন্ন হয়ে যায়। বাবা-মা দুদিকে হারিয়ে যায়। ছোটো ছোটো তিন ছেলে তিন দিকে হারিয়ে যায়। নতুন করে ভাগ্য তৈরি হয় তাঁদের। তিন ধর্মের মানুষের কাছে বড় হয়ে ওঠে তিন ভাই। হিন্দু, মুসলিম আর খ্রীষ্টান তিন ধর্মের গল্পে সেকুলার ছবি 'তুফান' সুপারহিট করে। একেবারেই সেই 'অমর আকবর অ্যান্টনি' ছবির আদলে প্লট।

চিরঞ্জিত, তাপস পাল ও অভিষেক চট্টোপাধ্যায় হয়েছিলেন তিন ভাই। রূপা গঙ্গোপাধ্যায়, ইন্দ্রাণী দত্ত, নয়না দাস তিন নতুন যুগের অভিনেত্রীকে নেন বীরেশ চট্টোপাধ্যায়।

স্বপন চক্রবর্তীর কথায় সুরে লতা মঙ্গেশকর থেকে আশা ভোঁসলের গান ছিল এই ছবিতে। সব কটি গান সুপারহিট। অথচ স্বপন চক্রবর্তী সে ভাবে স্বীকৃতি পেলেন না।

 

তবে 'তুফান' ছবি মানেই 'বাসব ভাল রাখব ভরে' গান। এই গানটি ছবির শুরুতে ও শেষে দু'বার ব্যবহৃত হয়। প্রথম যখন ছেলেরা ছোট তখন বাবা-মা দিলীপ রায় ও শকুন্তলা বড়ুয়া গাইছেন। কবিতা কৃষ্ণমূর্তি, হৈমন্তী শুক্লা ও শক্তি ঠাকুর গেয়েছিলেন।

তবে শেষের গানটি সবথেকে হিট। যে গান শুনে ছোটবেলার কথা মনে পড়ে তিন ভাইয়ের। তাপস পালের লিপে এই গান গেয়েছিলেন অমিত কুমার। আর সঙ্গে শক্তি ঠাকুর। এই গান দিয়েই তাপস, চিরঞ্জিত আর অভিষেক নিজেদের ফিরে পায়। মা-বাবাকে ফিরে পায়।

কত দশক পেরিয়ে গিয়েছে তবু বিশ্বকর্মা পুজো মানেই আজও এই গান। সেই রেশ, সেই আবেগ। এই গান মানেই উৎসবের সূচনা। আর কী বাংলা ছবিতে এমন একসূত্রে বেঁধে থাকার গান হবে?


```