Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

রণজয়ের সুরে, বারিষের কথায় অরিজিতের নতুন গান 'জিয়া তুই ছাড়া', টলিপাড়া পেল নতুন ত্রয়ী

দ্য ওয়াল ব্যুরো: গীতিকার, সুরকার তথা গায়ক রণজয় ভট্টাচার্য (Ranajoy bhattacharjee) নামটা এই প্রজন্মের প্রতিভাবান শিল্পীদের মধ্যে প্রথম সারিতে থাকবে। গত কয়েক বছরে বাংলা গানের শ্রোতাদের মুখে বারবার শোনা গেছে রণজয়ের 'প্রেমে পড়া বারণ' বা

রণজয়ের সুরে, বারিষের কথায় অরিজিতের নতুন গান 'জিয়া তুই ছাড়া', টলিপাড়া পেল নতুন ত্রয়ী

শেষ আপডেট: 9 July 2023 15:09

দ্য ওয়াল ব্যুরো: গীতিকার, সুরকার তথা গায়ক রণজয় ভট্টাচার্য (Ranajoy bhattacharjee) নামটা এই প্রজন্মের প্রতিভাবান শিল্পীদের মধ্যে প্রথম সারিতে থাকবে। গত কয়েক বছরে বাংলা গানের শ্রোতাদের মুখে বারবার শোনা গেছে রণজয়ের 'প্রেমে পড়া বারণ' বা 'মন কেমনের জন্মদিন'-এর প্রশংসা। এতদিন রণজয়ের কথায় বা সুরে মেখলা দাশগুপ্ত বা লগ্নজিতা ভট্টাচার্যর মতো শিল্পীরা গান গাইলেও, অরিজিৎ সিংয়ের (Arijit Singh) গলায় কবে তাঁর তৈরি গান শোনা যাবে, সেই প্রশ্ন শোনা যেত অনুরাগীদের মধ্যে। তবে এবার মিটল আক্ষেপ।

Ranajoy Bhattacharjee movies, filmography, biography and songs -  Cinestaan.com
সুরকার রণজয় ভট্টাচার্য

শনিবার মুক্তি পেয়েছে 'বিয়ে বিভ্রাট' ছবির গান 'জিয়া তুই ছাড়া'। রণজয়ের সুরে এই গান গেয়েছেন অরিজিৎ সিং। প্রসঙ্গত, গানটি রচনা করেছেন বারিষ, যাঁর লেখা 'ভালবাসার মরসুম' ছিল গত বছরের মুক্তি পাওয়া গানগুলির মধ্যে অন্যতম জনপ্রিয়। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ইউটিউবে 'জিয়া লাগে না'র ভিউ ছাড়িয়েছে ৯০ হাজারের বেশি।

https://www.youtube.com/watch?v=0x0_rLGId3Y
Arijit Singh:अरिजीत सिंह के चंडीगढ़ कॉन्सर्ट को लेकर Fir दर्ज? फर्जी  प्रमोशन के खिलाफ पुलिस में शिकायत दर्ज - Arijit Singh Chandigarh Concert  Deferred Due To Weather Against Firm ...
অরিজিৎ সিং

গানটি মুক্তি পাওয়ার অনেক আগেই যদিও সোশ্যাল মিডিয়ায় বারিষ ঘোষণা করেছিলেন 'কলকাতা চলন্তিকা'র পর আবার রণজয়ের সঙ্গে আসতে চলেছে তাঁর পরবর্তী কাজ। তবে অরিজিৎ সিংয়ের গলায় নিজের সুর কবে শোনা যাবে এ নিয়ে অবশ্য অনেক দিন পর্যন্ত মুখে কুলুপ এঁটে ছিলেন রণজয়। অবশেষে জুলাইয়ের প্রথম সপ্তাহে তিনি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন 'জিয়া লাগে না' গানটির মুক্তি সম্পর্কে।

গীতিকার বারিষ

প্রসঙ্গত, এর আগে বারিষ-অরিজিৎ জুটির 'ভালবাসার মরশুম' যেমন সুপারহিট হয়েছে, ঠিক তেমনই রণজয়-বারিষের 'কলকাতা চলন্তিকা'ও ভালবেসেছেন শ্রোতারা। ফলে, রণজয়-বারিষ-অরিজিৎ ত্রয়ী যে ফের ঝড় তুলবেন শ্রোতাদের হৃদয়ে, সে নিয়ে প্রত্যয়ী গীতিকার, সুরকার ও গায়ক তিনজনেই। সে আত্মবিশ্বাস যে মিথ্যে নয়, ইতিমধ্যে সেটাও স্পষ্ট হয়ে গিয়েছে ইউটিউবের ভিউস সংখ্যা থেকেই। সম্ভবত চলতি বছরে মেগা হিট গানের তালিকায় অচিরেই ঢুকে পড়তে চলেছে 'জিয়া লাগে না'।

নেতাদের শিক্ষা নিয়ে মন্তব্য করে বিপাকে কাজল! সমালোচনার মুখে পাল্টা সাফাই অভিনেত্রীর


```