Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক মাসের মধ্যে ফের গ্রেফতার নোবেল, গতবারই জামিন পেয়ে বলেছিলেন, 'মানুষ মাত্রই ভুল হয়, আবার হতে পারে'

বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারক নোবেলের নতুন জামিন আবেদনও নাকচ করে দেন (Bail cancelled)। আদালতের নির্দেশ, তাঁকে ফের জেল হেফাজতেই রাখা হবে।

এক মাসের মধ্যে ফের গ্রেফতার নোবেল, গতবারই জামিন পেয়ে বলেছিলেন, 'মানুষ মাত্রই ভুল হয়, আবার হতে পারে'

ফের গ্রেফতার নোবেল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 2 April 2026 18:37

দ্য ওয়াল ব্যুরো: ফের হাজতে বাংলাদেশের সঙ্গীতশিল্পী নোবেল (Bangladeshi Singer Nobel)। একমাস আগেই শর্তসাপেক্ষে জামিনে (Bail) মুক্তি পেয়েছিলেন, মাস ঘুরতেই ফের জড়িয়ে পড়লেন আইনি জটে! বিতর্ক যেন কিছুতেই তাঁর পিছু ছাড়ছে না। বেশ কয়েক মাস ধরেই নানা অভিযোগে (Allegation against Nobel) বারবার শিরোনামে উঠে এসেছেন তিনি।

গতবার আদালতের সামনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, “মানুষ মাত্রই ভুল হয়, আবারও হতে পারে।” সেই মন্তব্য নিয়েও বিতর্ক কম হয়নি। আর সত্যিই যেন কথাটা প্রমাণ করলেন তিনি। জামিন পাওয়ার কিছুদিনের মধ্যেই আবারও শর্তভঙ্গের অভিযোগে গ্রেফতার হলেন গায়ক।

অভিযোগ, শবনম রোজা নামের এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নোবেল তাঁর কাছ থেকে টাকা নিয়েছিলেন। ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে গত বছরের জুন পর্যন্ত ওই মহিলার কাছ থেকে প্রায় ১৩ লক্ষ ১৮ হাজার ৫৪০ টাকা নেন তিনি। শুধু তাই নয়, অভিযোগকারিণীর দাবি, বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার পাশাপাশি আপত্তিকর ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দেওয়া হত তাঁকে। এই কাজে নোবেলকে সাহায্য করেছেন তাঁর মা, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া এবং সহকারী মুনেম শাহল শৌমিক, এমন অভিযোগও রয়েছে।

এমন পরিস্থিতিতে গত ফেব্রুয়ারিতে নোবেলকে গ্রেফতার (Nobel arrested) করা হয়। তবে পরে শর্তে জামিন পান তিনি। আদালত জানায়, অভিযোগকারিণীকে বিয়ে করতে হবে এবং তাঁর নেওয়া টাকা ফেরত দিতে হবে। কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পর নোবেল নাকি কোনও শর্তই মানেননি। উলটে মহিলাকে মারধর করেন এবং এখনও পর্যন্ত ১৪ লক্ষ টাকা ফেরত দেননি বলে অভিযোগ। এই কারণে তাঁর জামিন বাতিলের আবেদন করা হলে আদালত তাতে সম্মতি দেয়।

বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারক নোবেলের নতুন জামিন আবেদনও নাকচ করে দেন (Bail cancelled)। আদালতের নির্দেশ, তাঁকে ফের জেল হেফাজতেই রাখা হবে। ফলে আগের শর্ত না মানার অভিযোগে আবারও কারাবন্দি হতে হল গায়ককে।

নোবেলের বিরুদ্ধে অতীতেও বহু অভিযোগ উঠেছে- নারীঘটিত কেলেঙ্কারি, শ্লীলতাহানি, প্রতারণা, স্ত্রী নির্যাতন থেকে শুরু করে নেশাগ্রস্ত অবস্থায় পর্যটকদের মারধর। এমনকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে অশালীন মন্তব্য করেও তিনি সমালোচনার মুখে পড়েছিলেন। গত বছর এক তরুণীকে স্টুডিওতে আটকে রেখে হেনস্থার অভিযোগেই গ্রেফতার হয়েছিলেন। পরেরবার আদালত চত্বরে দাঁড়িয়েই গান ধরেছিলেন তিনি।
এক মাস না পেরোতেই ফের গ্রেফতার, নোবেলের বিতর্কিত অধ্যায়ে যে আইনি ঝামেলা আরও ঘনাল, তা বলাই যায়।


```