Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

টলিউডে অভিষেক বাংলাদেশের নায়িকা পরীমণির

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির অভিষেক ঘটবে টলিউডে।

টলিউডে অভিষেক বাংলাদেশের নায়িকা পরীমণির

শেষ আপডেট: 14 March 2024 13:30

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। সম্প্রতি স্বামী শফিকুলের সঙ্গে বিচ্ছেদ হওয়ায় সংবাদ মাধ্যমের শিরোনামে আছেন এই অভিনেত্রী। কিছুদিন আগেই ছেলে রাজ্য অসুস্থ হওয়ায় কলকাতায় এসেছিলেন তিনি। তবে এইবারের আসাটা কাজের সূত্রে। বেশ কিছুদিন আগে টলিপাড়ায় এসেছিলেন পরীমণি। কী কারণ এসেছিলেন সেটা জানা যায়নি। তবে সব ধোঁয়াশা পরিষ্কার করে দিলেন অভিনেত্রী নিজেই।

Popular Bangladeshi actress Pori Moni detained 2 months after attempt to  rape claims – India TV
বাংলাদেশে ফিরে জানালেন টলিউডে অভিষেক ঘটতে চলেছে তাঁর। ছবির নাম ‘ফেলুবকশি’। কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে তিনি টলিউডের কোনও একটি ছবিতে অভিনয় করবেন। কিন্তু কোন ছবি সেই ব্যপারে প্রথমে কিছুই জানা যায়নি। এবার অভিনেত্রীর নিজেই সবটা একটি সংবাদমাধ্যমকে জানান। জানান তিনি ‘ফেলুবকশি’ ছবিতে অভিনয় করছেন। এতে ওঁর বিপরীতে থাকবেন তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তী। মার্চ মাস থেকেই শুরু হবে শুটিং।

I am honoured that my two films are screened at KIFF: Soham Chakraborty |  Bengali Movie News - Times of India
ছবির জনরার কথা জিজ্ঞেস করলে অভিনেত্রী জানান এটি থ্রিলারধর্মী ছবি। পরীমণির চরিত্রের নাম লাবণ্য। তবে ছবির কাহিনী প্রসঙ্গে এর থেকে বেশি কিছু বলতে চাননি। গত বছর থেকেই ছবির কাজের ব্যাপারে আলোচনা শুরু হয়েছিল। এই বছর সেটা ফাইনাল হল। পরীমণি এই প্রথমবার কলকাতার প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করবেন


```