Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বিয়ে দিতে পারছে না বলে আমায় মেরে ফেলল: পরীমণি

রটেছে তিনি নাকি আত্মহত্যা করেছেন। আর সেই সব দেখেই রেগে আগুন নায়িকা! সামাজিক মাধ্যমে এই লাইভ ভিডিওতে এসেই উগরে দিলেন ক্ষোভ।

বিয়ে দিতে পারছে না বলে আমায় মেরে ফেলল: পরীমণি

শেষ আপডেট: 20 May 2025 21:20

দ্য ওয়াল ব্যুরো: অবাক বাংলাদেশি অভিনেত্রী পরীমণি। নুসরত ফারিয়া কাণ্ডের মধ্যেই রটেছে তাঁর নামে ভুয়ো খবর! অভিনেত্রী নাকি মারা গিয়েছেন, সোশ্যাল মিডিয়া ছয়লাপ এই খবরে। শুধু কি তাই? এও রটেছে তিনি নাকি আত্মহত্যা করেছেন। আর সেই সব দেখেই রেগে আগুন নায়িকা! সামাজিক মাধ্যমে এই লাইভ ভিডিওতে এসেই উগরে দিলেন ক্ষোভ।

তিনি বলেন, “এই মুহূর্তে দেশে যা হচ্ছে, আপনারা সকলেই অবগত। আমাদের ইন্ডাস্ট্রির একজন স্বনামধন্য শিল্পীকে নিয়ে যা হচ্ছে, সেটা তো কাম্য নয়। সেটা নিয়ে যখন এত কথা হচ্ছে, সেটা থামাতেই কি না...আমি জানি না।”

এখানেই না থেমে তিনি আরও বলেছেন, “এই যে ঝুলন্ত মরদেহটা উদ্ধার করল আমার, তার পরেই লাইভে এসে কথা বলছি আপনাদের সঙ্গে! কোনও একটা ফোকাস সরানোর জন্য মানুষ পরীমণিকেই বেছে নেয়, কেন? আলুর দাম কমাতে পারছে না বলে পরীমণির বিয়ের খবর লিখে দাও। এখন বিয়ে দিতে পারছে না। তাই মেরে ফেলল!” 

তিনি এও জানান, আত্মহত্যা করে নিজেকে শেষ করে দেওয়ার মানুষ তিনি নন। যোগ করেন, দুই সন্তানকে নিয়ে বেশ ভাল আছেন তিনি। বাংলাদেশের বিতর্কিত নায়িকা পরীমণি। এর আগে পুলিশের হাতেও গ্রেফতার হতে হয়েছে তাঁকে। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চলে নানা চর্চা। তবে মৃত্যুর খবর! এ নিছক রটনা ছাড়া আর কিছুই নয়।


```