Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

Pori Moni: অন্তঃসত্ত্বা পরীমনি হঠাৎ অসুস্থ, হাসপাতালে দিতে হল কয়েক ব্যাগ রক্ত! কেন?

দ্য ওয়াল ব্যুরো: ১৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি (Pori Moni) । আর পাঁচটা মহিলা এই সময় যেমন থাকেন, তেমনই সাবধানে চলাফেরা করছিলেন তিনি। কিন্তু হঠাৎ পরীমনির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি ক

Pori Moni: অন্তঃসত্ত্বা পরীমনি হঠাৎ অসুস্থ, হাসপাতালে দিতে হল কয়েক ব্যাগ রক্ত! কেন?

শেষ আপডেট: 28 March 2022 17:53

দ্য ওয়াল ব্যুরো: ১৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি (Pori Moni) । আর পাঁচটা মহিলা এই সময় যেমন থাকেন, তেমনই সাবধানে চলাফেরা করছিলেন তিনি। কিন্তু হঠাৎ পরীমনির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে খবর। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন ঢালিউড তারকা (Bangladesh)।

আরও পড়ুন: ছোট্ট রসিকতায় কেন এমন চড়! আসলে কী হয়েছে উইল স্মিথের স্ত্রী জাডার

সূত্রের খবর, আচমকা রক্তচাপ কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে পরীমনিকে। তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও নাকি অনেক কম। সেই কারণেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। আপাতত হাসপাতালে কয়েক ব্যাগ রক্ত পরীমনিকে দিতে হয়েছে বলে খবর।

Pori Moni

রবিবার রাত থেকেই মাঝেমধ্যে স্যালাইন চলছে পরীমনির। দিতে হচ্ছে রক্ত। ইতিমধ্যে বেশ কয়েক ব্যাগ রক্ত প্রয়োজন হয়েছে তাঁর।

পরীমনির ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে তাঁর রক্তচাপ কিংবা হিমোগ্লোবিন কোনওটাই এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। তাই চিকিৎসকদের পরামর্শ মেনে থাকতে হচ্ছে। মেডিসিন ও গাইনোকোলজি দুই বিভাগের চিকিৎসকরাও তাঁকে দেখছেন। আপাতত আগের চেয়ে কিছুটা সুস্থ হয়েছেন পরীমনি। বাংলাদেশের এক জনপ্রিয় সংবাদসংস্থাকে পরীমনি জানিয়েছেন, তাঁর খিদে পাচ্ছে, কিন্তু ঠিক করে খেতে পারছেন না। তবে তাঁর শরীরের ভিতর বেড়ে উঠছে যে সেই গর্ভস্থ সন্তান সম্পূর্ণ সুস্থ। হাসপাতালে পরীমনির সঙ্গে সর্বক্ষণ রয়েছেন তাঁর স্বামী শরিফুল রাজ ও অন্যান্য পরিচিতরা।


```