Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'ব্যথায় ছটফট করতে করতে...', পিরিয়ডের অসহ্য যন্ত্রণা নিয়েই ‘শারারাত’-এর শুটিং করেছিলেন আয়েশা!

ধুরন্ধর’ ছবির জনপ্রিয় গান ‘শারারাত’-এর শুটিং চলাকালীন ঋতুস্রাবের অসহ্য যন্ত্রণা সহ্য করেছিলেন আয়েশা খান।

'ব্যথায় ছটফট করতে করতে...', পিরিয়ডের অসহ্য যন্ত্রণা নিয়েই ‘শারারাত’-এর শুটিং করেছিলেন আয়েশা!

আয়েশা খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 8 February 2026 10:49

দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিসে ঝড় তুলেছিল ‘ধুরন্ধর’ (Dhurandhar Movie)। একের পর এক রেকর্ড ভেঙে ছবিটি হয়ে উঠেছিল সুপারহিট। ছবির সাফল্যের সঙ্গে পাল্লা দিয়েছিল এর গানগুলিও। তারই একটি জনপ্রিয় গান ‘শারারাত’, যেখানে আয়েশা খান (Ayesha Khan) ও ক্রিস্টল ডি’সুজার উপস্থিতি দর্শকের নজর কেড়েছিল। গানটিতে তাঁদের অভিনয়ও প্রশংসিত হয়েছিল।

এ বার সেই গানের শ্যুটিংয়ের নেপথ্যের এক ব্যক্তিগত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন আয়েশা খান। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘শারারাত’-এর শ্যুটিং চলাকালীন তাঁর ঋতুস্রাব চলছিল।

আয়েশা বলেন, ‘‘দু’দিনের টানা শ্যুটিং ছিল। কাজের চাপও ছিল প্রচণ্ড। শ্যুটিং শুরু হওয়ার সময়ই আমার পিরিয়ড চলছিল। আমি বুঝতে পারছিলাম, নিজেকে ভাল লাগছে না, কারণ তখন শরীরটা খুব ব্লোটেট লাগছিল। আমি সব সময় চাই নিজের সেরাটা দিতে। কিন্তু সেই দু’দিনে কাজ ছিল এত বেশি যে বিশ্রামের সময়ই পাওয়া যায়নি।’’

সেই সময় সেটে কেউ কেউ তাঁর শারীরিক অবস্থার খোঁজও নিয়েছিলেন বলে জানান অভিনেত্রী। তিনি বলেন, ‘‘ক্রিস্টল আর আমার চারপাশে তাকানোরও সময় ছিল না। ওই দু’দিনেই বিয়ের দৃশ্যের শ্যুটিংও করতে হয়েছিল। কাজের চাপ এতটাই ছিল যে আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। নাচতে নাচতে এমন অবস্থা হয়েছিল যে হাড়ে পর্যন্ত ব্যথা করছিল।’’

তবে এই শারীরিক ও মানসিক চাপই শেষ পর্যন্ত অভিনয়ে সাহায্য করেছিল বলে মনে করেন আয়েশা। তাঁর কথায়, ‘‘আমার পিরিয়ড চলছিল, আবেগও খুব তীব্র ছিল। আমি নিজের চোখের জল ধরে রাখতে পারছিলাম না। কিন্তু সেই আবেগই আমার অভিনয়ে কাজে লেগেছিল। সেটা ছিল আনন্দের অশ্রু।’’

উল্লেখ্য, গানটি মুক্তি পাওয়ার সময় আয়েশা ও ক্রিস্টলের মধ্যে মনোমালিন্যের গুঞ্জনও শোনা গিয়েছিল। যদিও সে সব জল্পনা উড়িয়ে দিয়েছেন আয়েশা। তিনি বলেন, ‘‘ক্রিস্টল আর আমি একসঙ্গে খুব ভাল সময় কাটিয়েছি। ও আমার সিনিয়র, আমার থেকে অনেক বেশি কাজ করেছে। প্রথমে ভেবেছিলাম, আমার সঙ্গে কাজ করতে ও হয়তো বিরক্ত হবে। কিন্তু ও আমার খুব প্রিয় মানুষ।’’

ক্রিস্টলের প্রশংসায় আয়েশা আরও বলেন, ‘‘ও চাইলে অন্য কারও সঙ্গে গান করতে অস্বীকার করতে পারত। কিন্তু ও তা করেনি। শ্যুটিংয়ের সময় আমরা সব সময় একে অপরের পাশে ছিলাম। ও খুব ভাল মানুষ।’’


```