Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

ইনস্টাগ্রামে যৌন হেনস্তা! রোজ ধর্ষণের হুমকি আর অশ্লীল মন্তব্য শুনে শুনে ক্লান্ত আয়েশা খান

ইনস্টাগ্রামে ছবি দিলেই শুরু হয় অশ্লীল মন্তব্য, এমনকি ধর্ষণের হুমকিও! ‘উই দ্য ওমেন’ মঞ্চে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন অভিনেত্রী আয়েশা খান।

ইনস্টাগ্রামে যৌন হেনস্তা! রোজ ধর্ষণের হুমকি আর অশ্লীল মন্তব্য শুনে শুনে ক্লান্ত আয়েশা খান

আয়েশা খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 March 2026 15:02

দ্য ওয়াল ব্যুরো: পর্দার ঝলমলে দুনিয়া আর সামাজিক মাধ্যমে ‘লাইক–মন্তব্য’-এর ঝড়, সবকিছুর আড়ালেই যে অনেক সময় লুকিয়ে থাকে তিক্ত অভিজ্ঞতা, তা এবার খোলাখুলি জানালেন অভিনেত্রী আয়েশা খান (Ayesha Khan)। ‘উই দ্য ওমেন’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি তুলে ধরেছেন শরীর নিয়ে কটূক্তি থেকে শুরু করে সামাজিক মাধ্যমে প্রতিদিনের মানসিক নির্যাতনের অভিজ্ঞতা।

আয়েশা জানান, দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় একটি বড় সুযোগ হাতছাড়া হয়েছিল তাঁর। টি-সিরিজের একটি সঙ্গীত ভিডিওতে তাঁকে দ্বিতীয় প্রধান চরিত্রে নেওয়ার কথা ছিল। কিন্তু শ্যুটিংয়ের আগের রাতেই জানানো হয়, তিনি নাকি ‘মোটা’, তাই তাঁকে আর নেওয়া হচ্ছে না। এই ঘটনাটি তাঁর আত্মবিশ্বাসে গভীর আঘাত করেছিল। নিজের চেহারা ও ব্যক্তিত্ব নিয়ে আবার আত্মবিশ্বাস ফিরে পেতে তাঁর দীর্ঘ সময় লেগেছে।

সামাজিক মাধ্যমেও পরিস্থিতি খুব একটা আলাদা নয়। আয়েশার কথায়, এখন নিজের ছবি পোস্ট করাও অনেক সময় আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। তিনি বলেন, ইনস্টাগ্রামে প্রায় প্রতিদিনই তাঁর শরীর নিয়ে অশালীন ও যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়। সাধারণ পোশাক পরলেও সমালোচনা, আবার স্কার্ট পরলেও সমস্যা—ফলে কী পরবেন তা নিয়েই তাঁকে বারবার ভাবতে হয়।

সবচেয়ে উদ্বেগজনক বিষয়, প্রতিদিনই তাঁকে ধর্ষণের হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ করেছেন অভিনেত্রী। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এমন বার্তা পেলে ভয় হয়—কারণ এই মানুষগুলোই তো আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তাঁর মতে, তিনি আজ পরিচিত ও প্রভাবশালী হওয়ায় হয়তো অনেক কিছু এড়ানো সম্ভব হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। তাই সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।

কেরিয়ারের শুরুটা হয়েছিল জুনিয়র শিল্পী হিসেবে। একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক ‘কসৌটি জিন্দেগি কে’ এবং ‘বালবীর রিটার্নস’-এ অভিনয়ের মাধ্যমেই তাঁর অভিনয় জীবনের সূচনা। পরে ‘বিগ বস ১৭’-এ অংশ নেওয়ার পরেই তিনি ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন।

চলচ্চিত্রেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছেন আয়েশা। আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ছবিতে তাঁর ‘শরারত’ আইটেম নাচ দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি তাঁকে কপিল শর্মার ‘কিস কিসকো পেয়ার করুঁ ২’ ছবিতেও দেখা গেছে।


```