বাংলা থেকে কার ভাগ্যে শিকে ছিঁড়ল? জানা যাচ্ছে, সেরা বাংলা ছবির শিরোপা এবার 'ডিপ ফ্রিজে'র কাঁধে। ছবিটির পরিচালক অর্জুন দত্ত। অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী সহ অন্যান্য।

শেষ আপডেট: 1 August 2025 19:45
দ্য ওয়াল ব্যুরো: ঘোষিত হল ৭১ তম জাতীয় পুরস্কার প্রাপক দের নাম। সেরা অভিনেতার তকমা ছিনিয়ে নিয়েছেন শাহরুখ খান। একই সঙ্গে 'টুয়েলভথ ফেল' ছবির জন্য সেরা অভিনেতা হয়েছে বিক্রান্ত মাসে। সেরা অভিনেত্রী হয়েছেন রানি মুখোপাধ্যায়।
বাংলা থেকে কার ভাগ্যে শিকে ছিঁড়ল? জানা যাচ্ছে, সেরা বাংলা ছবির শিরোপা এবার 'ডিপ ফ্রিজে'র কাঁধে। ছবিটির পরিচালক অর্জুন দত্ত। অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী সহ অন্যান্য। এখনও বাংলায় এই ছবি যদিও মুক্তি পায়নি।
জাতীয় পুরস্কার পেয়ে কেমন লাগছে পরিচালকের? উচ্ছ্বসিত তিনি। দ্য ওয়ালকে বললেন, "মা গত হয়েছেন কিছু সময় আগে। মনে হচ্ছে মা উপর থেকে সবটা করিয়ে দিয়েছে। ভীষণ ভাল লাগছে। তবে বাংলায় যে কবে এই ছবি মুক্তি পাবে তা জানি না।"
'অব্যক্ত' ছবির হাত ধরে ফিচার ছবিতে হাতেখড়ি অর্জুনের। তাঁর দ্বিতীয় ছবি 'গুলদস্তা' বক্স অফিসে হিট না হলেও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। 'ডিপ ফ্রিজ' তাঁর চতুর্থ ছবি। আর তাই এনে দিন জাতীয় পুরস্কার। উচ্ছ্বসিত পরিচালক।