Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

খ্যাতির চূড়ায় থেকেও মাটির টান— জয়ের মায়ের মুখে হাসি ফোটালেন অরিজিৎ

জয় ও অরিজিতের বন্ধুত্ব বহু দিনের। কাজের সূত্রে শুরু হলেও সময়ের সঙ্গে তা গাঢ় হয়েছে পারিবারিক ঘনিষ্ঠতায়। সেই সম্পর্কের আর এক ঝলক মিলল সম্প্রতি লোপামুদ্রা মিত্রের ‘সহজ পরব’ অনুষ্ঠানে।

খ্যাতির চূড়ায় থেকেও মাটির টান— জয়ের মায়ের মুখে হাসি ফোটালেন অরিজিৎ

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 11 February 2026 12:24

দ্য ওয়াল ব্যুরো: তারকাখ্যাতি তাঁর কণ্ঠে, কিন্তু মানুষ হিসেবে অরিজিৎ সিং (Arijit Singh) যেন ঠিক পাশের বাড়ির ছেলেটাই। বড় মঞ্চ, আন্তর্জাতিক সাফল্য, সব কিছুর মাঝেও তাঁর সহজ ব্যবহার বারবার মুগ্ধ করে অনুরাগীদের। সম্প্রতি সেই সরলতার ছোঁয়া পেলেন সংগীত পরিচালক জয় সরকারের (Joy Sarkar) পরিবারও।

সম্প্রতি সহজ পরবের (Sahaj Parab) শেষ দিনে হাজির হতে দেখা গেল অরিজিৎ সিংকে (Arijit Singh)। আর সেই সূত্রেই অরিজিতের সঙ্গে আলাপ করে দারুণ আবেগাপ্লুত হন জয়ের মা। কথোপকথনের ফাঁকে গায়ক নিজের হাতে তুলে দেন ছোট্ট একটি চকোলেট, নিছক উপহার নয়, বড়দের প্রতি শ্রদ্ধা আর স্নেহের এক আন্তরিক ছবি। সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার (Social Media Post) করলেন জয় সরকার। তাঁর কথায়, অরিজিতের এই মানবিক দিকটাই সবচেয়ে বড়।

জয় ও অরিজিতের বন্ধুত্ব বহু দিনের। কাজের সূত্রে শুরু হলেও সময়ের সঙ্গে তা গাঢ় হয়েছে পারিবারিক ঘনিষ্ঠতায়। সেই সম্পর্কের আর এক ঝলক মিলল সম্প্রতি লোপামুদ্রা মিত্রের ‘সহজ পরব’ অনুষ্ঠানে। সেখানে হঠাৎ উপস্থিত হয়ে লোপামুদ্রার (Lopamudra Mitra) জন্মদিনের আনন্দ বাড়িয়ে দেন অরিজিৎ। নিজের হাতে পায়েস খাইয়ে শুভেচ্ছা জানান ‘দিদি’কে।

লোপামুদ্রা বরাবরই বলেন, অরিজিতের সঙ্গে তাঁর সম্পর্ক নিছক সহকর্মীর নয়, একেবারে ভাইয়ের মতো। তবে আরও মজার কথা, অরিজিতের স্ত্রী কোয়েলের সঙ্গে তাঁর সখ্য নাকি আরও গভীর। কোয়েলের সাদামাটা জীবনযাপন আর মাটির টানেই তৈরি হয়েছে সেই ঘনিষ্ঠতা।

সব মিলিয়ে, গানের বাইরেও অরিজিৎ সিং যেন সম্পর্কের সুরেই বেঁধে রাখেন চারপাশের মানুষকে। ছোট ছোট আচরণেই তিনি বারবার মনে করিয়ে দেন, বড় শিল্পী হওয়ার আগে বড় মানুষ হওয়াটাই আসল।


```