জলসায় আসছে নতুন ধারবাহিক 'ও মোর দরদিয়া'। এই ধারাবাহিকের মধ্যে দিয়েই বহুদিন পর ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী রণিতা দাশ। শোনা যাচ্ছে, এই ধারাবাহিকের কারণেই নাকি কোপ পড়তে চলেছে 'কথা' উপর।

শেষ আপডেট: 26 September 2025 15:04
দ্য ওয়াল ব্যুরো: ধারাবাহিক শুরু হলে শেষ হবে, এটাই দস্তুর! কিন্তু তাও তো মন মানে না! জলসার দুই জনপ্রিয় ধারাবাহিক নাকি শেষ হচ্ছে! খবর রটতেই মাথায় হাত ভক্তদের। টিআরপি তালিকায় প্রথম তিনে না থাকলেও কথা ও এভির সমীকরণ বরাবরই দর্শকদের দারুণ পছন্দের। শোনা যাচ্ছে, এবার নাকি শেষ হতে চলেছে সেই ধারাবাহিকই।
জলসায় আসছে নতুন ধারবাহিক 'ও মোর দরদিয়া'। এই ধারাবাহিকের মধ্যে দিয়েই বহুদিন পর ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী রণিতা দাশ। শোনা যাচ্ছে, এই ধারাবাহিকের কারণেই নাকি কোপ পড়তে চলেছে 'কথা' উপর। যদিও চ্যানেলের তরফ থেকে এখনও পর্যন্ত এই নিয়ে অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি। এমনকি ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরাও মুখে কুলুপ এঁটেছেন। আগামী ৭ অক্টোবর থেকে সন্ধে ৭টায় শুরু হবে 'ও মোর দরদিয়া', শোনা যাচ্ছে এমনটাই।
অন্যদিকে সূত্র জানাচ্ছে 'গীতা এলএলবি'র শুটিংও ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। মধুমিতা সরকারের নতুন ধারাবাহিক সহ আরও বেশ কিছু ধারাবাহিক শুরু হচ্ছে সংশ্লিষ্ট চ্যানেলে। আর সেই কারণেই কোপ পড়ছে পুরনো ধারাবাহিকগুলির উপর।
প্রসঙ্গত, 'কথা' ধারাবাহিকে রয়েছে সাহেব ও সুস্মিতা। তাঁদের অনস্ক্রিন জুটি দর্শকদের বড়ই প্রিয়। বহুবার এও গুঞ্জন রটেছে যে তাঁরা প্রেম করছেন। যদিও, বারেবারেই এই গুঞ্জন অস্বীকার করেছেন দু'জনে।