Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ফের বাবা হবেন আরবাজ! স্ত্রী সুরার সুখবরে উচ্ছ্বসিত অভিনেতা

বলিউড অভিনেতা-প্রযোজক আরবাজ খান ফের বাবা হতে চলেছেন। ২০২৩ সালের ডিসেম্বরে মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আরবাজ খান নিজেই এই খুশির খবর জানান।

ফের বাবা হবেন আরবাজ! স্ত্রী সুরার সুখবরে উচ্ছ্বসিত অভিনেতা

আরবাজ-সুরা

শেষ আপডেট: 11 June 2025 14:40

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা-প্রযোজক আরবাজ খান ফের বাবা হতে চলেছেন। ২০২৩ সালের ডিসেম্বরে মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আরবাজ খান নিজেই এই খুশির খবর জানান। তিনি বলেন, ‘হ্যাঁ, এটা সত্যি। আমি এই খবর অস্বীকার করছি না কারণ এটা এখন সবার জানা। আমার পরিবারও জানে, আর এখন যখন সবাই জেনে গেছে, এটা নিয়ে আর লুকনোর কিছু নেই। এটা একেবারে স্পষ্ট। আমাদের জীবনে খুবই রোমাঞ্চকর সময়। আমরা খুশি এবং উচ্ছ্বসিত। আমাদের জীবনে নতুন প্রাণের আগমন ঘটতে চলেছে।’


প্রসঙ্গত, আরবাজ খানের প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী মালাইকা অরোরা। ২০ বছরের সংসার জীবনের পর ২০১৯ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের একমাত্র ছেলে আরহান।


দ্বিতীয়বার বাবা হওয়ার অনুভূতি নিয়ে আরবাজ বলেন, ‘এটা আমার জন্য একেবারে নতুন অনুভূতি। আমি খুবই খুশি। এটা আমাকে নতুন এক আনন্দ এবং দায়িত্বের বোধ এনে দিচ্ছে। আমি এই পরিবর্তনটাকে ভালোবাসতে শুরু করেছি।’


২০২৩ সালে মুম্বইয়ে বোন অর্পিতা খান শর্মার বাড়িতে ছোট্ট এক নিকাহ অনুষ্ঠানে আরবাজ এবং সুরা বিয়ে হয়। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষ্যে ২০২৪ সালের ডিসেম্বরে সুরাইনস্টাগ্রামে নিজেদের ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘শুভ বার্ষিকী আরবাজ। প্রতিটি দিনই তোমার সঙ্গে কাটানো আমার কাছে আশীর্বাদ। তুমি আমার নিরাপদ আশ্রয়, আমার আনন্দ, এবং জীবনের সবচেয়ে সুন্দর অংশ। আলহামদুলিল্লাহ, তোমাকে পেয়ে আমি কৃতজ্ঞ।’


সম্প্রতি মুম্বইয়ের এক ক্লিনিকের বাইরে সুরাকে দেখা গিয়েছিল, এবং তাতেই শুরু হয় জল্পনা। আরবাজের সাম্প্রতিক সাক্ষাৎকারে সেই গুঞ্জনের সত্যতা মিলল।  আরবাজ বলেন, ‘সবার মধ্যেই একটু নার্ভাসনেস থাকে। আমিও কিছুটা নার্ভাস। কিন্তু এটা নতুন এক অনুভূতি। আমি চেষ্টা করব সন্তানের প্রতি সজাগ, যত্নশীল, ভালোবাসাপূর্ণ এবং সবসময় পাশে থাকতে।’


```