Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ভোর ৫টায় বারাণসী স্টেশনে গিয়ে অবাক অনুপম! মোদীর উদ্দেশে কী বললেন অভিনেতা

ভোর ৫টায় বারাণসী স্টেশনে পৌঁছে অবাক অনুপম খের! 

ভোর ৫টায় বারাণসী স্টেশনে গিয়ে অবাক অনুপম! মোদীর উদ্দেশে কী বললেন অভিনেতা

অনুপম খের

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 19 December 2025 13:14

দ্য ওয়াল ব্যুরো: খাজুরাহো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে বৃহস্পতিবার ভোরে বারাণসী স্টেশনে (Varanasi Railway Station) পৌঁছেছিলেন অনুপম খের (Anupam Kher)। সেখান থেকে ‘বন্দে ভারত’ এক্সপ্রেসে তাঁর যাওয়ার কথা ছিল। কিন্তু স্টেশনে পা রাখতেই সেখানকার পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে অবাক হয়ে যান অভিনেতা।

ভোর ৫টা ২ মিনিটে স্টেশন চত্বর থেকে লাইভে এসে অনুপম খের বলেন, “আমি এই মুহূর্তে বারাণসী স্টেশনে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা কতটা পরিষ্কার-পরিচ্ছন্ন, শুধু সেটা দেখানোর জন্যই আমি লাইভে এলাম। আমি সত্যিই গর্বিত। এটা শুধু প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র বলে নয়, আমি ইদানীং আরও অনেক স্টেশন ঘুরে দেখেছি যেগুলোর ভোল বদলে গেছে।”

স্টেশনের এই বিশাল পরিবর্তন দেখে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রেলমন্ত্রী এবং রেলের কর্মীদের সেলাম জানিয়েছেন। তাঁর মতে, ২০১৪ সালে মোদীজি যে ‘স্বচ্ছ ভারত’ অভিযান শুরু করেছিলেন, এখন সব জায়গায় তার আসল সুফল দেখা যাচ্ছে।

বিজেপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই অভিনেতা ভিডিওতে আগাম সতর্কবার্তা দিয়ে বলেন, “এখন হয়তো অনেকেই কোনও একটা নোংরা জায়গার ছবি তুলে ধরে আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবেন। কিন্তু আমি বর্তমান পরিস্থিতি দেখে সত্যিই আশাবাদী।”

অনুপম খেরের স্ত্রী কিরণ খের বিজেপির প্রাক্তন সাংসদ। অনুপম নিজে সরাসরি রাজনীতিতে না নামলেও বিভিন্ন সময়ে মোদী সরকারের পক্ষে সরব হয়েছেন। দেশে ‘অসহিষ্ণুতা’ বিতর্কের সময় তিনি বিজেপির সমর্থনে দিল্লির রাজপথে নেমেছিলেন। এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জীবন নিয়ে তৈরি বিতর্কিত ছবি ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এ অভিনয় করেও তিনি যথেষ্ট আলোচনায় ছিলেন।


```